ডেস্ক রিপোর্ট :আগামীকাল ১৫ সেপ্টেম্বর থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা ।
মাদরাসা (দাখিল) এবং কারিগরি শিক্ষা বোর্ডসহ ১১টি শিক্ষা বোর্ডের আওতায় মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করবে। সারাদেশে ২৯ হাজার ৫৯১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে এসএসসি, দাখিল ও এসএসসি (ভকেশনাল) পরীক্ষায় অংশ নেবে।
এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন শিক্ষার্থী রয়েছে। দাখিলে ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভকেশনালে ১ লাখ ৬৩ হাজার ৬৬২ পরীক্ষা দিবে।
এসএসসি পরীক্ষা বেলা ১১টা থেকে শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত।
গত ১৯ জুন থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও সিলেট ও সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যার কারণে বিভিন্ন এলাকা তলিয়ে যাওয়ায় শিক্ষা মন্ত্রণালয় ১৭ জুন শুক্রবার এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয় ।
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. একরামুল হক। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এঁর অনুমো ...
স্টাফ রিপোর্টার; পূর্নাঙ্গ উৎসব ভাতা প্রদান ও মাদ্রাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আসন্ন বাজেটে শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন উপাচার্যের (ভিসি) দায়িত্ব পেয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মামুন-অর রশিদ। ব ...
সব মন্তব্য
No Comments