মোংলা থেকে মোঃ নূর আলমঃ মোংলা বন্দরের জাহাজের বিরুদ্ধে মামলা হয়েছে। ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩১ হাজার মেট্রিকটন কয়লা নিয়ে মোংলা সমুদ্র বন্দরে আসা লাইবেরিয়ার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি পানাগিয়া কানালাকে আটক করার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোংলা বন্দর কর্তৃপক্ষকে জাহাজটির এনওসি প্রদানে নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে।
জাহাটির বিরুদ্ধে ২ কোটি ৯৯ লক্ষ ৪৫ হাজার ১৮২.৬৬ টাকা ক্ষতিপূরণ দাবী করে হাইকোর্ট বিভাগে গত ১২ জুলাই চায়নার ঈঈঢ ঝযরঢ়ঢ়রহম পড়. খরসরঃবফ এর প্রতিনিধি মোঃ আবুল হাসান এর করা মামলার প্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি খিজির আহমেদ চৌধুরী এই আটকাদে শ প্রদান করেন। ১৪ জুলাই শুক্রবার দুপুরে মোংলা বন্দর কর্তৃপক্ষের ডেপুটি হারবার মাস্টার ক্যাপ্টেন মোঃ শাহাদাত হোসেন বলেন, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক লাইবেরিয়ার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি পানাগিয়া কানালাকে আটকাদেশ প্রদান করা হয়েছে। পরবর্তী আদেশ না আসা পর্যন্ত জাহাজটি যাতে মোংলা বন্দর ত্যাগ করতে না পারে আমরা বন্দরের সংশ্লিষ্ট বিভাগ, কোস্টগার্ড, নৌবাহিনী এবং জাহাজটির স্থানীয় শিপিং এজেন্টকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দেওয়া হয়েছে। উচ্চ আদালত থেকে জাহাজটিকে অবমুক্তির নির্দেশনা দিলে চিঠি দিয়ে জানানো হবে বলে জানান এই কর্মকর্তা। জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট 'টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেড'র খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক বলেন, উচ্চ আদালত জাহাজটির বিরুদ্ধে আটকাদেশ দিয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষ এমন একটি চিঠি দিয়েছেন। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে জাহাজটির খালাস কার্যক্রম সম্পন্ন হবে। কয়লাগুলো বিদ্যুৎ কেন্দ্রে পৌছে দেওয়া হবে। বৃহস্পতিবার(১৩ জুলাই) সকাল ১০টায় রামপাল কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩১ হাজার মে.টন কয়লা নিয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষের বহিনোঙ্গর হাড়বাড়িয়া -১১ তে নোঙ্গও করে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটি।
স্টাফ রিপোর্টার: টানা দুই দফা বাড়ানোর পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪ ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা ও ফুটবলে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়াতে যৌথভাবে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ চালু করেছে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন।‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামের এই উদ্যোগের আওতায় বিশ্বের ...
ডেস্ক রিপোর্ট: দেশের ক্রমবর্ধমান সৌরশক্তি খাতের সম্ভাবনা এবং ব্যবসায়িক কৌশল সম্পর্কে কর্মীদের ধারণা আরও সমৃদ্ধ করতে ‘সোলার বিজনেস স্ট্র্যাটেজিস ইন বাংলাদেশ মার্কেট’ শীর্ষক একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন ...
স্টাফ রিপোর্টার: কোরবানি ঈদকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে।এবছর ঢাকায় গরুর প্ ...
সব মন্তব্য
No Comments