আন্তর্জাতিক ডেস্ক: জার্মানিতে বসবাসরত বাংলাদেশী মহিলা উদ্যোক্তাদের নিয়ে স্টুডগার্ডে অনুষ্ঠিত হলো উদ্যোক্তা মেলা। সেই সঙ্গে বর্তমান প্রজন্মের সন্তানদের নিয়ে মনোমুগ্ধকর সাংষ্কৃতিক অনুষ্ঠান।
বাংলাদেশীদের সংগঠন লি'স ওয়াড্রোব তৃতীয়বারের মতো গতকাল ১২ মে জার্মান সময় সকাল থেকে রাত পর্যন্ত গ্রীষ্মকালীন এ মেলার আয়োজন করে।
দৃষ্টিনন্দন মেলাতে ছিল দূরদূরান্ত আগত উদ্যোক্তাদের পণ্য দিয়ে সাজানো বিভিন্ন ধরনের খাবার; যার মধ্যে উল্লেখযোগ্য পিঠা, পুলি, ঝালমুড়ি, কেক, পেষ্ট্রি, চটপটি, মিষ্টি ও নানা রকমের খাবার) সাথে ছিল বিভিন্ন রকমের কাপড়ের স্টল..
মেলাতে বিভিন্ন জায়গা থেকে আসা অথিতিদের নিয়ে ছিল জমজমাট এক পরিবেশ।
জার্মানে বসবাসকারী বাংলাদেশীদের সংগঠন লি’স ওয়াড্রোব তৃতীয়বারের মতো গ্রীষ্মকালীন এই মেলার আয়োজন করে।
আয়োজকদের মূল উদ্দেশ্য হলো- প্রবাসে থাকা বাংলাদেশী মহিলা উদ্যোক্তাদের তুলে ধরা এবং বর্তমান প্রজন্মের সন্তানদের বাংলাদেশের সংষ্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেয়া; যাতে তারা নিজেদের মধ্যে বাংলাদেশ ও বাঙালির কৃষ্টি ও সভ্যতাকে লালন করে।
মেলাতে সাংষ্কৃতিক অনুষ্ঠানে বেশীরভাগ পরিবেশনায় ছিল এ প্রজন্মে শিশু-কিশোররা। প্রবাসে জন্মগ্রহণ করার পরও যে বাংলাদেশের সংষ্কৃতিকে বুকে লালন করা যায় তা এই কোমলমতি শিশুদের দেখলো বোঝা যায়।
মেলায় এ প্রজন্মের নতুন উদ্যোক্তা ও মহিলা উদ্যোক্তাদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা ছিল।বিভিন্ন শহর থেকে আগত অথিতিদের নিয়ে নতুন প্রজন্মের উদ্যোক্তা মিনহাজ দীপনের নেতৃত্বে, দেলোয়াার হোসেন ঝন্টু ও লিপিকা আহমেদের উপস্থাপনায় ক্ষুদে শিল্পীসহ অন্যান্যনের সমন্বয়ে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান।
লি’স ওয়াড্রোব আয়োজিত এই মেলার আয়োজকদের অন্যতম তিনজন হলেন প্রতিষ্ঠানটির কর্ণধার লিপিকা আহমেদ, আহমেদ রাসেল সোহেল ও সাংবাদিক ফাতেমা রহমান রুমা।
আন্তর্জাতিক ডেস্ক: ওমানের আল মিলিদ্দা শহরে প্রাইভেট কারের এসির গ্যাস বিস্ফোরণে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের চার ভাইয়ের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার ১২ মে বিকেলে পার্কিংয়ে গাড়িটি চালু অবস্থায় এই ম ...
স্টাফ রিপোর্টার: লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় আরও দুই বাংলাদেশি নিহত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (১২ মে) দূতাবাসের এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয় ...
ডেস্ক রিপোর্ট: লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। সোমবার, ১১ মে এই হামলায় তাদের সঙ্গে এক সিরীয় নাগরিকও প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন দক্ষিণ লেবাননে অবস্থানরত সংবা ...
স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির ...
সব মন্তব্য
No Comments