স্টাফ রিপোর্টার: পবিত্র হজ পালনের জন্য ৮০ হাজার ৭২৩ জন বাংলাদেশী হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। শনিবার ( ৩১ মে ) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিন এতথ্য জানিয়েছেন।
হল্পডেস্ক সূত্র থেকে আরও জানাগেছে, রবিবার দিবাগত রাত পর্যন্ত মোট ২০৮টি ফ্লাইট সৌদি পৌঁছান। এতে পবিত্র হজ পালনের জন্য ৮০ হাজার ৭২৩ জন বাংলাদেশী হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন ।
আরও জানাগেছে, ২০৮টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ১০৪ টি, সৌদি এয়ারলাইন্সে ৭৬টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সে ২৮টি ফ্লাইট পরিচালনা করেছে।
চলতি মৌসুমে হজ করতে গিয়ে এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে।
গত ২৮ এপ্রিল দিবাগত রাত ২টা ২০ মিনিটে বাংলাদেশী হজযাত্রী নিয়ে প্রথম ফ্রাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান। এর মধ্যে দিয়ে চলতি বছরের হজের আনুষ্ঠানিক হজযাত্রা শুরু হয়।
এরআগে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন হজ ফ্লাইট-২০২৫ উদ্বোধন করেছেন। হজ কার্যক্রমের উদ্বোধনের পর ধর্ম উপদেষ্টা হজযাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এবছর তিনটি এয়ারলাইন্স ২৩২টি প্রাক-হজ ফ্লাইটের মাধ্যমে এদেশের হজযাত্রী পরিবহন করবে। বাংলাদেশ বিমান ১১৮ টি প্রাক্-হজ ফ্লাইটে ৪৪ হাজার ৩০৭ জন, সাউদিয়া ৮০টি ফ্লাইটে ৩২ হাজার ৭৪০ জন ও ফ্লাইনাস ৩৪টি ফ্লাইটে ১৩ হাজার ৬৫ জন হজযাত্রী পরিবহন করবে। ৩১ মে প্রাক-হজ ফ্লাইট শেষ হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে ১০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে।
এবছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এর মধ্যে ৫ হাজার ২০০ জন সরকারি মাধ্যমে এবং বেসরকারি মাধ্যমে ৮১ হাজার ৯০০ জন। চাঁদ দেখা সাপেক্ষে ৫ জুন হজ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, এবছর হাজীদের জন্য যোগাযোগ সুবিধাসহ বিভিন্ন দরকারি ফিচার সম্বলিত একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। এছাড়া তাদেরকে হজ প্রিপেইড কার্ড ও মোবাইল সিম রোমিং সুবিধা প্রদান করা হচ্ছে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেন, সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব। দেশ ও সমাজের নানা স্তরের অসমতা দূর করতে অল পার্টি ককাস ক ...
স্টাফ রিপোর্টার: দেশীয় শ্রমঘন বিড়ি শিল্প রক্ষায় বিড়িতে শুল্ক বৃদ্ধি না করাসহ পাঁচ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। সকাল ১০ টায় এ মানববন ...
স্টাফ রিপোর্টার : সাংবাদিক, মালিক ও সংবাদপত্র কর্মচারীসহ সকল পক্ষের স্বার্থ রক্ষায় আগামী জুলাই-আগস্ট মাসের মধ্যে একটি যুগোপযোগী গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত ...
স্টাফ রিপোর্টার : একটি ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্র গড়তে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকালে তেজগাঁওয়ের ভূমি ভ ...
সব মন্তব্য
No Comments