স্টাফ রিপোটার: বিএনপি-জামায়াতের ৭২ ঘণ্টার অবরোধের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ। নেতাদের অভিযোগ, অবরোধের নামে বিএনপি আবারও আগুন সন্ত্রাসের পথে হাঁটছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৮টায় রাজধানীর মিরপুর-১ নম্বরে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ছাড়া নগরীর প্রতিটি সংসদীয় এলাকায় অবরোধ বিরোধী প্রতিবাদ সভা ও মিছিলের কর্মসূচি পালন করছে যুবলীগ।
অবরোধের প্রতিবাদে ‘শেখ হাসিনার সরকার বার বার দরকার’ বলে স্লোগান দিতে দেখা গেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের। তারা অভিযোগ করে বলেন, অবরোধ দিয়ে বিএনপি দেশকে অস্থিতিশীল করতে চাইছে। অবরোধ চলাকালে যানবাহন ও সাধারণ মানুষের নিরাপত্তায় রাজপথে থাকার ঘোষণাও দেন আওয়ামী লীগ নেতারা। হঁশিয়ারি করে মাঠেই বিএনপিকে প্রতিহত করার।
এদিকে বিএনপি ও জামারাতের অবরোধে প্রতিবাদে হাতে হাতে লাঠি নিয়ে অবস্থান নিয়েছে যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগ।
ঢাকা-৫ নির্বাচনী এলাকার ১৪ দলের সমন্বয়ক হারুনর রশীদ মুন্নার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রচার ও প্রকাশনা সম্পাদক চৌধুরী সাইফুন্নবী সাগর। এছাড়াও উপস্থিত ছিলেন ৪৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন গেসু, সাধারণ সম্পাদক ও কাউন্সিল হাজী আবুল কালাম অনু, ডেমরা থানা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত কাউন্সিলর নিলুফা ইয়াসমিন লাকী,৪৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী শামীম,
দনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ কে খান জয়,সংরক্ষিত কাউন্সিল ফারজানা ইয়াসমিন কোয়াশা ও নাজমা খাতুন প্রমূখ।
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে কোনো পক্ষ যেন অস্থিতিশীল পরিবেশ তৈরির সুযোগ না পায়, সে বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন ...
স্টাফ রিপোর্টার: জুলাই সনদ ও গণভোট নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে এবং সরকারের ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গঠনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে। বুধবার ২১ মে নগরীর সাতটি ...
স্টাফ রিপোর্টার: বিচার বিভাগীয় সচিবালয় বিলুপ্ত করার সিদ্ধান্তকে ‘বিচার বিভাগের ওপর চপেটাঘাত’ হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার পথ রুদ্ধ করা ...
স্টাফ রিপোর্টার: পুরনো ধারাবাহিকতা ভেঙে জনগণের জন্য বাজেট প্রণয়নের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। কর ব্যবস্থাপনা শক্তিশালী করা, অনলাইনে সমন্বিত ও ফেসলেস কর ব্যবস্থা চালুসহ বিভি ...
সব মন্তব্য
No Comments