চট্টগ্রাম অফিস: আজ ১৮ফেব্রুয়ারি শনিবার বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার ১৯তম ও মহানগর শাখার ১৪তম কাউন্সিল চট্টগ্রাম নগরীর মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলের ১ম অধিবেশনে উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন জাতীয় মুক্তি কাউন্সিল (পূর্ব-৩) সভাপতি এ্যাডভোকেট ভুলন লাল ভৌমিক এবং দলীয় পতাকা উত্তোলন করেন পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি সুনয়ন চাকমা।
কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক সোহেল চাকমার সভাপতিত্বে এবং সদস্য সচিব রোনাল চাকমার সঞ্চালনায় শুরতে শোক প্রস্তাব পাঠ করেন কাউন্সিল প্রস্তুতি কমিটির সদস্য ভুবন চাকমা। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক অমিত চাকমা। কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের চট্টগ্রাম নগর ভারপ্রাপ্ত সভাপতি শুভ চাক, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় নেত্রী দয়াসোনা চাকমা, জাতীয় মুক্তি কাউন্সিল (পূর্ব-৩) সভাপতি এ্যাডভোকেট ভুলন লাল ভৌমিক, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি সুনয়ন চাকমা। কাউন্সিলে আরো উপস্থিত ছিলেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট(মার্কসবাদী), বিপ্লবী ছাত্র মৈত্রী, বাংলাদেশ ছাত্র ফেডারেশনসহ প্রগতিশীল জাতীয় ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।
কাউন্সিলের ২য় অধিবেশনে পুরনো কমিটি বিলুপ্ত এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার ২৭ সদস্যবিশিষ্ট ও মহানগর শাখার ১৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি সুনয়ন চাকমা । নতুন কমিটি সবার সম্মতিক্রমে করতালির মধ্যে দিয়ে পাশ হয়। শপথ বাক্য পাঠ করান সংগঠনের কেন্দ্রীয় সম্পাদক সুনীল ত্রিপুরা। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সম্পাদক নির্বাচিত হয়েছেন সুদেব চাকমা ও রোনাল চাকমা এবং চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি ও সম্পাদক নির্বাচিত হন সোহেল চাকমা ও অমিত চাকমা।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে নিরীহ ভ্যান চালক মঞ্জু বেপারী (৫০) খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্রামবাসী। শুক্রবার (১৫ মে) সকাল ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
সব মন্তব্য
No Comments