মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। ৮ জুন বুধবার বেলা সাড়ে ১২ টায় উপজেলা প্রশাসন মেহেন্দিগঞ্জ ও উপজেলা নির্বাচন অফিস মেহেন্দিগঞ্জ এর আয়োজনে মেহেন্দীগঞ্জ উপজেলা হলরুম মিলনায়তনে আগামী ১৫ জুন মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলার ৮ টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ২০২২ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সাথে আচরণ বিধি ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল জনাব মোঃ আমিন উল আহসান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল জনাব জসীম উদ্দীন হায়দার। সভায় বিশেষ অতিথি ছিলেন ডিআইজি বরিশাল রেঞ্জ বরিশাল জনাব এস এম আক্তারুজ্জামান, অধিনায়ক র্যাব-৮ জনাব মোঃ জামিল হাসান, বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জনাব মোঃ আলাউদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল জনাব রকিবুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল জনাব মোঃ ইকবাল হোসাইন , জেলা নির্বাচন কর্মকর্তা জনাব মোহাম্মাদ নূরুল ইসলাম, উপজেলা নিবার্হী অফিসার মেহেন্দিগঞ্জ মোঃ নূরুননবী, উপজেলা নিবার্হী অফিসার হিজলা জনাব বকুল চন্দ কবিরাজ, বরিশাল জেলার এনএসআইয়ের উপ পরিচালক জনাব এস এম আলমাস হোসেন, কোস্ট গার্ডদের প্রতিনিধি, বিজিবির প্রতিনিধি, সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারগণ, সংশ্লিষ্ট সার্কেল এএসপিগণ, সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ। এছাড়াও সভায় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান, সংরক্ষিত আসনের মহিলা ও সাধারণ ইউপি সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি আগামী ১৫ জুন মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলার ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অবাধ-সুষ্ঠ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন হবে বলে সকল প্রার্থীগণকে আস্বস্থ্য করেছেন এবং সকলকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য অনুরোধ জানান।
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহার ছুটি দীর্ঘ করতে ২৩ মে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করেছে সরকার। বৃহস্পতিবার ১৪ মে মন্ত্রিপরিষদ সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। ওই দিন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাস ...
ডেস্ক রিপোর্ট: দেশের বিভিন্ন অঞ্চলে আজ ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে ১১ জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থ ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা শেষে কর্মস্থলমুখী যাত্রীদের সুবিধায় আন্তঃনগর ট্রেনের ফিরতি টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ বৃহস্পতিবার ২১ মে বিক্রি হচ্ছে আগামী ৩১ মে যাত ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের পাসপোর্টে আবারও ‘This passport is valid for all countries of the world except Israel’ শর্তটি যুক্ত হচ্ছে। একই সঙ্গে পাসপোর্টের অভ্যন্তরীণ পাতা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ...
সব মন্তব্য
No Comments