স্টাফ রিপোর্টার: মানবাধিকার লংঘনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেছেন, মানধিকার প্রতিষ্ঠা করতে হলে আগে নারীর অধিকার নিশ্চিত করতে হবে। অর্থনৈতিকভাবে সমৃদ্ধির জন্য সম্পত্তিতে নারীর সম-অধিকার প্রতিষ্ঠা করতে হবে। তৃণমূল পর্যায়ের নারীদের উন্নয়নে সুনির্দ্দিষ্ট পদক্ষেপ নিতে হবে।
আজ মঙ্গলবার রাজধানীর রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ে ‘নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর-১০ ডিসেম্বর)’ উপলক্ষে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) আয়োজিত মানববন্ধন ও সমাবেশে এ সব কথা বলেন তারা। বিএনপিএস’র ঢাকা (পশ্চিম) কেন্দ্রের ব্যবস্থাপক মো. হেলাল উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন বিএনপিএস’র পরিচালক শাহনাজ সুমী, সহযোগী সমন্বয়কারী সিঁথি ঘোষ, লরেল ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, কচিকন্ঠ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াছমিন, ব্রাকের এরিয়া ম্যানেজার আব্দুস সবুর, ডিএসকে’র সোস্যাল অফিসার জেমস মন্ডল প্রমূখ।
সমাবেশে বক্তারা বৈষম্যমুক্ত সমাজ গঠনে নারী ও কন্যা শিশুর প্রতি নির্যাতন বন্ধের আহবান জানান। তারা বলেন, এখনো সমাজে প্রতিনিয়ত নারী ও কন্যা শিশুরা নির্যাতন-নিপীড়নের শিকার হচ্ছে। যা মানবাধিকারের গুরুতর লঙ্ঘন। এই বিষয়কে বিশেষ গুরুত্ব দিয়ে দেখতে হবে। তারা বেগম রোকেয়ার জীবনী থেকে শিক্ষা নিয়ে সকল বাধা উপেক্ষা করে সামনে এগিয়ে যাওয়ার জন্য নারী সমাজের প্রতি আহ্বান জানান।
এদিকে বিএনপিএস’র উদ্যোগে বেগম রোকেয়া দিবস উপলক্ষে লরেল ইন্টারন্যাশনাল কলেজে আলোচনা সভা এবং মানবাধিকার দিবস উপলক্ষে হাজারীবাগ বালুর মাঠ এলাকায় র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ, শিক্ষক ও ছাত্র-ছাত্রী, এসএমসির সদস্য, নারীদল, ইয়ুথদল এবং উন্নয়নকর্মীরা অংশগ নেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহার ছুটি দীর্ঘ করতে ২৩ মে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করেছে সরকার। বৃহস্পতিবার ১৪ মে মন্ত্রিপরিষদ সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। ওই দিন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাস ...
ডেস্ক রিপোর্ট: দেশের বিভিন্ন অঞ্চলে আজ ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে ১১ জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থ ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা শেষে কর্মস্থলমুখী যাত্রীদের সুবিধায় আন্তঃনগর ট্রেনের ফিরতি টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ বৃহস্পতিবার ২১ মে বিক্রি হচ্ছে আগামী ৩১ মে যাত ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের পাসপোর্টে আবারও ‘This passport is valid for all countries of the world except Israel’ শর্তটি যুক্ত হচ্ছে। একই সঙ্গে পাসপোর্টের অভ্যন্তরীণ পাতা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ...
সব মন্তব্য
No Comments