ডেস্ক রিপোর্ট: এরইমধ্যে নিজের নামের সঙ্গে চিত্রনায়িকা শব্দটি যুক্ত করেছেন প্রার্থনা ফারদিন দীঘি। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তার ‘তুমি আছো তুমি নেই’ ও ‘টুঙ্গি পাড়ার মিয়া ভাই’ ছবি দুটি। ‘টুঙ্গি পাড়ার মিয়া ভাই’ ছবিটিতে তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। বর্তমানে তিনি অভিনয় করছেন বঙ্গবন্ধুর বায়োপিকে। এর মাঝেই নতুন ছবির খবরে এলেন দীঘি।
এবার ‘মানব দানব’ শিরোনামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন তিনি। ছবিটিতে তার বিপরীতে অভিনয় করবেন কলকাতার চিত্রনায়ক বনি সেনগুপ্ত। শাপলা মিডিয়ার প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করবেন বজলুর রাশেদ চৌধুরী।
নিজের নতুন ছবি ও বনির সঙ্গে অভিনয় প্রসঙ্গে দীঘি বলেন, ‘অক্টোবর মাস থেকে বাংলাদেশে সিনেমাটির শুটিং শুরু হবে বলে আমি জেনেছি। বাকি শুটিং কোথায় হবে সেটা আমি এখনও জানি না। বনি অনেক ভালো একজন অভিনেতা। আশা করছি দারুণ একটি কাজ হবে।’
সিনেমাটি প্রসঙ্গে পরিচালক বজলুর রাশেদ চৌধুরীর বলেন, ‘জেলেপাড়ার গল্পে সিনেমাটি নির্মিত হচ্ছে। এখানে গ্ল্যামারের চেয়ে অভিনয়টা বেশি দরকার। বনি ও দীঘি ভালো অভিনয় করেন। তারা চরিত্রের গভীরতা বুঝে নিজেদের সেরাটা উপহার দেবেন বলে মনে করি।
উল্লেখ্য, শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্র যাত্রা শুরু করেছিলেন দীঘি। চাচ্চু, দাদী মা, পাঁচ টাকার প্রেমসহ একের পর এক হিট ছবিতে অভিনয় করে দর্শকহূদয় জয় করেন তিনি। এছাড়া নায়ক রাজ্জাকের সঙ্গে জুটি বেঁধে ছোট্ট শিশুর রোমান্টিক গান কিংবা ডেঞ্জারম্যান ডিপজলের সঙ্গে দুষ্টু মিষ্টি দীঘি রাতারাতি তারকা বনে চলে যান।-ইত্তেফাক
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
ডেস্ক রিপোর্ট বরেণ্য নাট্যকার, নির্দেশক ও অভিনেতা ‘মঞ্চসারথি’ আতাউর রহমান সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ ...
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
সব মন্তব্য
No Comments