কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ৬ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। এরা হচ্ছে পলাশ (১৫), লামিয়া (১৮), মেহেদী হাসান (২৪), আরিফ সিকদার (১৯), মো.হানিফ (৪২), আলাউদ্দিন (৪২)। শনিবার ৫ জন এবং শুক্রবার ১ জনসহ মোট ৬ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মেহেদী তাপবিদ্যুৎ কেন্দ্রের বিসিপিসিএল’র উপ-সহকারী প্রকৌশলী। সে ময়মনসিংহের গৌরীপুর এলাকার বাসিন্দা ও মো.হানিফ উজিরপুর উপজেলার ওটরা গ্রামের বাসিন্দা। এছাড়া বাকি ৪ জনের বাড়ি কলাপাড়া উপজেলার বিভিন্ন গ্রামে। বর্তমানে তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
ডেঙ্গু আক্রান্ত বিসিপিসিএল’র উপ-সহকারী প্রকৌশলী মেহেদী হাসান বলেন, বেশ কয়েকদিন আগে ঢাকায় তার বোনের বাসায় বেড়াতে যায়। এরপর তিনি তার কর্মস্থলে ফিরে আসেন। গত বুধবার তার শরীরের তাপমাত্রা ক্রমশই বাড়তে থাকে। পরে শনিবার দুপুরে কলাপাড়া হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত লমিয়া বলেন, সে ঢাকা কেরানিগঞ্জের একটি পোশাক কারখানায় চাকরি করেন। গত ৫ দিন আগে ঢাকায় থাকা অবস্থায় জ্বর হয়। সেখানে ডাক্তার দেখানোর পরও ভালো হয়নি। জ্বর নিয়ে বাড়িতে আসেন বলে এই রোগী জানিয়েছেন।
লামিয়ার সাথে হাসপাতালে আসা তার খালা মাহিনূর বেগম বলেন, লামিয়া ঢাকা থেকে জ্বর নিয়ে বাড়িতে আসে। অবস্থা খারাপ হওয়ায় তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.জুনায়েদ হোসেন লেনিন জানান, ডেঙ্গু আক্রান্তদের সাধ্যমত চিকিৎসা দেয়া হচ্ছে। এরা শংকামুক্ত রয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
সব মন্তব্য
No Comments