চট্টগ্রাম অফিস:দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধমূলক কার্যক্রম দমনে দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে নৌবাহিনীর নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) মহেশখালীতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও মাদকসহ সন্ত্রাসী অনসারুল করিম এবং নুর আলমকে আটক করা হয়।
আইএসপিআরের সহকারী পরিচালক মোহাম্মদ রেজা উল-করিম শাম্মী এতথ্য নিশ্চিত করেছেন ।
জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের দেবেঙ্গা পাড়ায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে নৌবাহিনী কন্টিনজেন্ট মহেশখালী। অভিযানকালে মহেশখালীর চিহ্নিত সন্ত্রাসী আনসারুল করিম ও নুর আলমকে তাদের নিজ নিজ বাড়ি হতে আটক করা হয়। এ সময় তল্লাশি করে ১টি এলজি, ০১ টি দু-নলা দেশীয় বন্দুক, ০৬ টি ধারালো অস্ত্র, ১৩ রাউন্ড বুলেট সিসা, ৩ রাউন্ড তাজা কার্তুজ ও ৫০০ লিটার দেশীয় মদ জব্দ করা হয়। থানা সূত্রে জানা যায়, আটককৃত সন্ত্রাসীরা মহেশখালী থানার অস্ত্র, মাদক, চুরি, হত্যা ও মানবপাচারসহ একাধিক মামলার আসামি। পরবর্তীতে জব্দকৃত মাদক, অস্ত্র এবং সন্ত্রাসিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে মহেশখালী থানায় হস্থান্তর করা হয়।
উল্লেখ্য সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভ্যন্তরীণ সন্ত্রাস, মাদক ও অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments