ভোলা প্রতিনিধি॥ ভোলার বোরহানউদ্দিনে পৃথক পৃথক অভিযানে বাল্যবিয়ের অপরাধের কনের পিতা মো. মিরাজ (৫০)কে ২০ হাজার টাকা ও কনের নানা মো. ইউসুফ (৬০) কে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার (১০আগস্ট) দুপুর আড়াইটা ও বিকাল ৩ টার দিকে উপজেলার টবগী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ও ছোট মানিকা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুর রহমান এ জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমান বলেন, বুধবার দুপুর ও বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার টবগী ও ছোট মানিকা ইউনিয়নে পৃথক পৃথক অভিযান চালিয়ে বাল্যবিবাহ প্রতিরোধ আইনে আমরা তাদেরকে জরিমানা করেছি।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments