স্টাফ রিপোটার: ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত নেতাকর্মীদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে আজ থেকে বিএনপির ৪৮ লাগাতার দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি শুরু হয়েছে।
বৃহস্পতিবার ( ৯ নভেম্বর ২০২৩) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে এই কর্মসুচি ঘোষণাকালে বলেন, অবরোধ চলাকালীন সড়ক পথ, নৌ-পথ ও রেলপথে সকল যনচলাচল বন্ধ থাকবে।
তিনি আরও জানান, অবরোধের আওতামুক্ত থাকবে সংবাদপত্রের গাড়ী, অ্যাম্বুলেন্স,অক্সিজেন সিলিন্ডার গাড়ী ও জরুরী ঔষধ পরিবহন।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রিজভী বলেন, কালী পূজার অনূষ্ঠান অবরোধের আওতামুক্ত থাকবে।
এদিকে প্রথম দিরে অবরোধে রাঝধানীতে যন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে, যাত্রী পরিবহনের চালকরা জানিয়েছেন, প্রতিদিনির তুলনায় যাত্রী কম চলাচল করছে।গতকাল রাজধানীসহ বিভিন্ন স্থানে প্রায় ১০টি গাড়ী পোড়ানোর সংবাদ পাওয়া গেছে।
রেলপথের খবর নিয়ে জানাগেছে, সকাল থেকে কমলাপুর থেকে স্বাভাবিকভাবে ট্রেন ছেড়ে গেছে। কোথাও কোন সমস্যার খবর পাওয়া যায়নি।ষ্টেশনে যেকোন ধরনে অপ্রতিকর ঘটনা মোকাবেলায় আইশৃংখলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।
সদরঘাটে খবর নিয়ে জানাগেছে, নৌপথে যান চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রী তুলনামুলক কম রয়েছে। সকাল থেকে ভোলা, চাঁদপুর লঞ্চ ছেড়ে গেছে। কোথাও অবরোধ আহবানকারীদের তৎপরতা দেখা যায়নি।ভোর পর্যন্ত বিভিন্ন অঞ্চল থেকে লঞ্চ সদরঘাটে পৌঁছেছে।
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে কোনো পক্ষ যেন অস্থিতিশীল পরিবেশ তৈরির সুযোগ না পায়, সে বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন ...
স্টাফ রিপোর্টার: জুলাই সনদ ও গণভোট নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে এবং সরকারের ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গঠনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে। বুধবার ২১ মে নগরীর সাতটি ...
স্টাফ রিপোর্টার: বিচার বিভাগীয় সচিবালয় বিলুপ্ত করার সিদ্ধান্তকে ‘বিচার বিভাগের ওপর চপেটাঘাত’ হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার পথ রুদ্ধ করা ...
স্টাফ রিপোর্টার: পুরনো ধারাবাহিকতা ভেঙে জনগণের জন্য বাজেট প্রণয়নের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। কর ব্যবস্থাপনা শক্তিশালী করা, অনলাইনে সমন্বিত ও ফেসলেস কর ব্যবস্থা চালুসহ বিভি ...
সব মন্তব্য
No Comments