ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফর গুলিতে মো. হাসান (২৩) নামের এক যুবক নিহত হয়েছে। ৬০ বিজিবির অধিনায়ক (সিও) জাবেদ বিন জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত মো. হাসান কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের কাইমপুর গ্রামের জারু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কৃষক। হাসান তার পাঁচ ভাইয়ের মধ্যে সবার ছোট। তিনি মৃত্যুকালে স্ত্রী ও চার মাস বয়সী শিশু ছেলে রয়েছে।
প্রত্যক্ষদর্শী, পুলিশ, বিজিবি, হাসপাতাল সূত্রে জানা যায়, কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া এলাকায় ভারত সীমান্তের ২০৫০ পিলার এলাকায় সোমবার সকাল ৯টার দিকে মো. হাসানসহ ৪/৫ বন্ধু শূন্য রেখা এলাকায় ঘুরতে যায়। এসময় ভারতের ওই এলাকার তিন নম্বর গেইট দিয়ে এক ভারতীয় বিএসএফ একটি গুলি করে। গুলিটি হাসানের শরীরের পিছনের দিকে আঘাত করে। এতে সে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। পরে ভারতের আরো দুই-তিনজন বিএসএফ এসে ওই বিএসএফকে ভিতরে নিয়ে যায়। এসময় মোঃ ইয়াছিন ও ইমন মিয়াসহ স্থানীয় কয়েকজন লোক তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহতের বাবা জারু মিয়া বলেন, মো. হাসান তার ৫ ছেলের মধ্যে সবার ছোট। সে কৃষিকাজ করে। সোমবার সকালে বন্ধুদের সাথে ভারতে সীমান্তে গিয়েছিল। সেখানে বিএসএফের গুলিতে মারা গেছে। তার চার মাসের একটি পুত্র সন্তান রয়েছে। এদিকে হাসান নিহত হবার খবর ছড়িয়ে পড়লে স্বজনরা হাসপাতাল চত্বরে ভীড় করেন।
কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদ জানান, বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। তার শরীরে একটি গুলি বিদ্ধ হয়েছে। ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
সুলতানপুর ৬০বিজিবির অধিনায়ক (সিও) জাবেদ বিন জব্বার সীমান্তে বাংলাদেশী যুবক বিএসএফের গুলিতে মারা যাওয়ার বিষয়ে বলেন, আমরা তদন্ত করছি। বিষয়টি তদন্ত করছি।
এদিকে দুপুরে বিজিবি ও বিএসএফ এর কোম্পানী পর্যায়ে বৈঠক হয়েছে। বৈঠকে বিজিবির পক্ষ ঘটনাটির আনুষ্ঠিানিক ভাবে প্রতিবাদ জানানো হয়েছে। বিএসএফ এ ঘটনায় দুঃখ প্রকাশ করে অনাকাঙ্খিত ঘটনা যেন আর না ঘটে সে বিষয়ে আশ্বস্ত করেন।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠীতে (নেছারাবাদ) নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্ব ...
অনিক রায়, ফরিদপুর অফিস: রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূ ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
সব মন্তব্য
No Comments