ডেস্ক রিপোর্ট: ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র উদ্যোগে ইতিমধ্যে চট্টগ্রামসহ সারা দেশের ৫০ এর অধিক সেলুনে শোভা পাচ্ছে দৃষ্টিনন্দন সুসজ্জিত বুক সেলফ। মূলত সেলুনে আসা গ্রাহকদের বই পড়ায় উদ্বুদ্ধ করতে কবি গোলাম মাওলা জসিমের সম্পূর্ণ নিজ অর্থায়নে এ আয়োজন। তারই ধারাবাহিকতায় এবার শিক্ষাপাড়া হিসেবে খ্যাত চকবাজারে চট্টগ্রাম কলেজের পূর্ব গেইটে অবস্থিত ফেন্সী হেয়ার কাটিং সেলুনে গোলাম মাওলা জসিমের সার্বিক ব্যবস্থাপনায় এ কার্যক্রমের উদ্বোধন করেন নাট্যজন শাহিন চৌধুরী। তিনিসহ আগত অতিথিরা সেুলন মালিকের হাতে বই ও সেলফ তুলে দেন।
বীজন নাট্যগোষ্ঠীর দল প্রধান মোশারফ ভূঁইয়া পলাশ, আবৃত্তিশিল্পী আশিক আরেফিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ সময় শাহিন চৌধুরী বলেন, ‘মানুষের মধ্যে বই পড়ার আগ্রহ সৃষ্টি করতে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র সেলুনে সেলুনে এমন ব্যতিক্রমী উদ্যোগের ফলে সেবাগ্রহীতার বই পড়ায় আগ্রহ তৈরি হবে।’
গোলাম মাওলা জসিম জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের কারণে তরুণ প্রজন্মের যোগাযোগের পদ্ধতি বদলে যাচ্ছে। এর ফলে মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস কমে গেছে। দিন দিন হারিয়ে যাচ্ছে বইয়ের পাঠক। পাঠবিমুখতা দূর করে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে আমার এ উদ্যোগ।
উল্লেখ্য, ‘অবসরে বই পড়ুন’ এ স্লোগানকে সামনে রেখে ২০১৮ সালের ৩০ জুন নোয়াখালীতে রতনের সেলুনে বই ও আলমারি বিতরণের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
ডেস্ক রিপোর্ট বরেণ্য নাট্যকার, নির্দেশক ও অভিনেতা ‘মঞ্চসারথি’ আতাউর রহমান সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ ...
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
সব মন্তব্য
No Comments