ডেস্ক রিপোর্ট: অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা পুলিশ।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ অক্টোবর ২০২৫) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে ১৪ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ১। জাহিদুল ইসলাম (৩৭) ২। বাদশা (২৭ ৩। স্বাধীন (২৩) ৪। আলাউদ্দিন (৪৬) ৫। শিপন (২৭) ৬। রাসেল (২৪) ৭। সম্রাট (২৬) ৮। মিরাজ ইকবাল প্রিন্স (২৬) ৯। ফজলে রাব্বি রিফাত (২০) ১০। শাহ আলম (৩০) ১১। সিয়াম (২০) ১২। ফারুক (৩৫) ১৩। সাজ্জাদ (৩০) ও ১৪। সুমন (২৪) । এ সময় তাদের কাছ থেকে একটি ওয়াকি-টকি ও দুইটি চার্জার, একটি পিস্তল ও দুইটি ম্যাগাজিন, একটি পিস্তল হোলডার, একটি প্রাইভেট কার, দুইটি মোবাইল ফোন, একটি কালো রঙের লোহার স্টিক, দুইটি আইডি কার্ড, একটি ইস্টার্ন ব্যাংক পিএলসি এর ভিসা সিগনেচার কার্ড,২১ পিচ ইয়াবা ট্যাবলেট যাহার ওজন ০২ গ্রাম,৬৬ পুরিয়া হেরোইন ও মাদক বিক্রয়ের নগদ ২২০০ টাকা উদ্ধার করা হয়।
থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে এনএসআই পরিচয়দানকারী প্রতারক জাহিদুল ইসলাম সহ নিয়মিত মামলার আসামি, মাদক মামলার আসামি, চাঁদাবাজি মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments