সিলেট অফিস: সিলেট সিটি নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় ৪১ জন নেতাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো শুরু করেছে বিএনপি।
তাদের মধ্যে স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. ছালাহ উদ্দিনও (রিমন) আছেন। অন্য সবাই কাউন্সিলর প্রার্থী।চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী।
তিনি বলেন, নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কেন্দ্রীয় কমিটির পাঠানো কারণ দর্শানোর নোটিশ মহানগর বিএনপি পাঠাতে শুরু করেছে।
বিএনপি সূত্রে জানা গেছে, কেন দলের সিদ্ধান্ত অমান্য করে তারা নির্বাচন করছেন, সেটি চিঠি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে কেন্দ্রীয় দপ্তরকে জানাতে বলা হয়েছে। চিঠিতে স্বাক্ষর করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
কারণ দর্শানোর চিঠিতে বলা হয়েছে, ১৫ বছর ধরে অবৈধ সরকারের বিরুদ্ধে বিএনপিসহ দেশপ্রেমিক জনগণ নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছে। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ পাঁচ বছর ধরে কারাভোগ করছেন। নিপীড়ক সরকার বিএনপির নেতা-কর্মীদের হত্যা, নির্যাতন ও প্রায় ৫০ লাখ নেতা-কর্মীকে মিথ্যা মামলা দিয়ে প্রতিনিয়ত হয়রানি করছে।
চিঠিতে আরও বলা হয়, ইতিমধ্যে আমাদের অনেক নেতা-কর্মীকে গুম করে রাখা হয়েছে। এমতাবস্থায় বিএনপি এই অবৈধ সরকারের অধীনে কোনো ধরনের নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। অথচ আপনি দলের একজন সদস্য হয়ে ব্যক্তিস্বার্থ চিন্তা করে এ সিদ্ধান্তকে উপেক্ষা করেছেন। সুতরাং, কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার কারণ দর্শিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লিখিত জবাব দলের কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ দেওয়া হলো।
আগামী ২১ জুন সিলেট সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার (সাবেক মন্ত্রী) অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় সিসিইউতে রয়েছেন। জাতীয় পার্টির (একাংশ) দফ ...
স্টাফ রিপোর্টার: চাঁদাবাজি, দখলবাণিজ্য ও রাজনৈতিক প্রভাবমুক্ত ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আজ রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকর করার ঘোষণা দিয়েছেন রাজ্যের নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার ২০ মে বিকেলে নবান্নে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, ...
স্টাফ রিপোর্টার: মার্কিন যুক্তরাষ্ট্রকে সামরিক প্রয়োজনে বন্দর ও বিমানঘাঁটি ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্ত বাতিল, GSOMIA ও ACSA চুক্তি স্বাক্ষর না করা এবং মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে শাহবাগে ব ...
সব মন্তব্য
No Comments