মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ মেহেন্দিগঞ্জে বেপরোয়া গতির নসিমন গাড়ীর চাঁপায় রুবেল মোল্লা (২৮) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক পৌরসভার ৪নং ওয়ার্ড দূর্গাপুর গ্রামের ইউনুস মোল্লার ছেলে। সে দীর্ঘদিন যাবত পাতারহাট বন্দরে লেভার শ্রমিক হিসাবে কাজ করে আসছিল। এছাড়াও দূর্ঘটায় আরো ২ জন হয়েছেন। এরা হলেন, একই এলাকার আবুল হোসেনের ছেলে কুদ্দুস (৩৫) ও বাবুল মোল্লার ছেলে সোহেল (৩৬)। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল আনুমানিক ৮টার দিকে মালামাল পরিবহনের উদ্দেশ্যে পাতারহাট বন্দর থেকে ষ্ট্রীমারঘাট লঞ্চঘাট এলাকায় যাওয়ার পথে বেপরোয়া গতির কারণে নসিমন গাড়ীটি পথিমধ্যে পুরাতন লঞ্চঘাট এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে এই দূর্ঘটার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার আহত রুবেল মোল্লা-কে মৃত ঘোষনা করেণ। এই ঘটনায় অভিযুক্ত নসিমন চালক রিপন (২২)কে আটক করেছে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ। ঘাতক নসিমন গাড়ীর চালক রিপন উপজেলার ৩নং চরএককরিয়া ইউনিয়নের দাদপুর গ্রামের হেলাল উদ্দিন সরদারের ছেলে।
চট্টগ্রাম অফিস: চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই কর্মকর্তার নাম নরেন ধর।মঙ্গলবার, ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খুলশী এলাকায় সহকারী হাইকমিশ ...
স্টাফ রিপোর্টার: মঙ্গলবার, ১৯ মে সন্ধ্যায় এক প্রজ্ঞাপনের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করেছে আইন মন্ত্রণালয়। একই সঙ্গে সচিবালয়ে কর্মরত সব বিচারককে আইন মন্ত্রণালয় ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেন, সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব। দেশ ও সমাজের নানা স্তরের অসমতা দূর করতে অল পার্টি ককাস ক ...
স্টাফ রিপোর্টার: দেশীয় শ্রমঘন বিড়ি শিল্প রক্ষায় বিড়িতে শুল্ক বৃদ্ধি না করাসহ পাঁচ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। সকাল ১০ টায় এ মানববন ...
সব মন্তব্য
No Comments