আনিছ আহমেদ, শেরপুর প্রতিনিধিঃ শেরপুর জেলার নালিতাবাড়ী চোরাই পথে আসা ভারতীয় কম্বলসহ ২ চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।
সোমবার (৯ ডিসেম্বর) ভোররাতে ঝিনাইগাতী উপজেলার হলদিগ্রাম সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে পার্শ্ববর্তী নালিতাবাড়ী উপজেলার সমশ্চুড়া এলাকা থেকে কম্বলসহ তাদের আটক করে। আটককৃতরা হচ্ছে শেরপুর সদর উপজেলার ভাতশালা গ্রামের বিশু মিয়ার ছেলে সোহেল (৩০) ও নালিতাবাড়ী উপজেলার
সমশ্চুড়া গ্রামের আব্দুল কাদিরের ছেলে চাঁন মিয়া (৪২) আটককৃতদের থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ বর্ডারগাড ময়মনসিংহ ৩৯ ব্যাটালিয়ানের ঝিনাইগাতী উপজেলার
হলদ্রিগাম ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল আওয়াল জানান, পশ্চিম সমশ্চুড়া ভারতের সীমান্ত পথে কম্বল পাচার করছিল চোরাকারবারিরা।
এমন গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা। অভিযান পরিচালনা করেন হলদিগ্রাম সীমান্ত ফাঁড়ির হাবিলদার মো,আব্দুস সবুর। এসময় ডাম্পট্রাক ভর্তি ৫৬ পিস উন্নতমানের কম্বলসহ ২ চোরাকারবারিকে আটক করা হয়।
পরে জব্দকৃত মালামালসহ আটককৃতদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো,সানোয়ার হোসেন বলেন এব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠীতে (নেছারাবাদ) নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্ব ...
অনিক রায়, ফরিদপুর অফিস: রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূ ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
সব মন্তব্য
No Comments