জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন 'জেইউডিও কর্তৃক "মগজচাষেই মাদকনাশ " এই স্লোগানকে সামনে নিয়ে আয়োজন করতে যাচ্ছে 'ডিএনসি-জেইউডিও জাতীয় বির্তক উৎসব ২০২২ ইং।
আগামীকাল ২৫ শে নভেম্বর থেকে শুরু হবে এই জাতীয় বির্তক উৎসব। এবারের উৎসবটি অনুষ্ঠিত হবে তিনটি পর্বে। উৎসবের প্রথমদিন ২৫ শে নভেম্বর জাতীয় আন্তঃস্কুল বির্তক প্রতিযোগিতা। দ্বিতীয় দিন ২৬ শে নভেম্বর জাতীয় আন্তঃকলেজ বির্তক প্রতিযোগিতা। উৎসবের তৃতীয় পর্যায়ে আয়োজিত হবে জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় বির্তক প্রতিযোগিতা। স্কুল ও কলেজ পর্যায়ে যথাক্রমে ৩২ টি দল করে এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৩৬ টি দল অংশগ্রহণ করবে। ৩ টি প্রতিযোগিতাতেই বাংলা সংসদীয় ফরম্যাট অনুসরণ করা হবে। একই সাথে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পর্যায়ে বারেয়ারি বিতর্ক প্রতিযোগিতা আয়োজন হবে। প্রতিযোগিতা গুলোর চুড়ান্ত পর্ব এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে ৩ ডিসেম্বর ২০২২ ইং।
এই উৎসবে বাংলা প্রিন্ট মিডিয়া পার্টনার হিসাবে থাকছে ' দৈনিক ইত্তেফাক। ইংরেজি প্রিন্ট মিডিয়া পার্টনার মিডিয়া হিসেবে থাকছে 'দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড'। অনলাইন বাংলা পোর্টাল পার্টনার হিসেবে থাকছে ' জাগো নিউজ টুয়েন্টি ফোর' অনলাইন নিউজ পার্টনার হিসেবে থাকছে ' সময় নিউজ ডট টিভি' রেডিও পার্টনার হিসেবে থাকছে রেডিও স্বাধীন। আউটরিচ পার্টনার হিসেবে থাকছে 'এক্সিলেন্স বাংলাদেশ "।
উৎসবের সার্বিক সহযোগিতায় থাকছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. একরামুল হক। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এঁর অনুমো ...
স্টাফ রিপোর্টার; পূর্নাঙ্গ উৎসব ভাতা প্রদান ও মাদ্রাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আসন্ন বাজেটে শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স ...
সব মন্তব্য
No Comments