মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহীতে কোয়ান্টাম ফাউন্ডেশনের লাশবাহী ফ্রিজিং এ্যাম্বুলেন্স কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে নগর ভবনে লাশবাহী ফ্রিজিং এ্যাম্বুলেন্সের কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের
সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। হটলাইন ০১৯১৪ ৯৯৯৪৪৬ নম্বরে যোগাযোগ করে লাশবাহী ফ্রিজিং এ্যাম্বুলেন্সের সেবা পাওয়া যাবে। নির্ধারিত ভাড়া প্রদান করে যে কেউ এই সেবা নিতে পারবেন। তবে অস্বচ্ছল পরিবার বিনামূল্যে লাশবাহী ফ্রিজিং এ্যাম্বুলেন্সের পাবে বলে জানিয়েছেন কোয়ান্টাম ফাউন্ডেশনের কর্মকর্তারা।
লাশবাহী ফ্রিজিং এ্যাম্বুলেন্সের কার্যক্রমের উদ্বোধনকালে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, বিগত করোনাকালীন সময়ে আমরা লক্ষ্য করেছি,সে সময়ে নিজের বাবা-মায়ের মৃতদেহ ফেলে সন্তানেরা পালিয়ে গেছে। সে সময় মৃতদেহ সৎকার করা,দাফন করা ইত্যাদি যাবতীয় কাজ কোয়ান্টাম ফাউন্ডেশন করেছে,যা অত্যন্ত প্রশংসীয়। এছাড়া তারা বিভিন্ন জনসেবা মূলক কার্যক্রম প্রদান করে যাচ্ছে।
মেয়র আরো বলেন, রাজশাহীতে এতোদিন লাশবাহী ফ্রিজিং এ্যাম্বুলেন্সের খুবই অভাব ছিল। রাজশাহীতে এই প্রথম একটি লাশবাহী ফ্রিজিং এ্যাম্বুলেন্স হলো। এই রকম একটি গাড়ি সিটি কর্পোরেশনের প্রকল্পের মধ্যেও আছে। তবে আমাদের আগেই কোয়ান্টাম ফাউন্ডেশন এটি নিয়ে এসেছে,তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই এ্যাম্বুলেন্স থেকে অনেক মানুষের উপকার হবে।আরো যত জনকল্যান মূলক কাজ আছে,সেগুলো তারা করে যাবেন,দেশের মানুষের সেবা করে যাবেন-এই কামনা করি।
এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, কোয়ান্টাম ফাউন্ডেশন, রাজশাহীর পরিচালক কাইসার পারভেজ মেহেদী, নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম,ডা. মঞ্জুরুল হক, আসফাক আলী পাপ্পু,সাইদুল ইসলাম,মামুনুর রশীদ বাচ্চু, প্রাণবন্ধু সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সোনাদিঘি জামে মসজিদের ইমাম মাওলানা ক্বারী মোঃ মামুনুর রশীদ।
কোয়ান্টাম ফাউন্ডেশন,রাজশাহীর পরিচালক কাইসার পারভেজ মেহেদী জানান,রাজশাহী মহানগরীর মধ্যে লাশবাহী ফ্রিজিং এ্যাম্বুলেন্সের জন্য ১৫০০ টাকা ভাড়া প্রদান করতে হবে। সাথে ওয়েটিং চার্জ প্রতি ঘন্টায় ৩০০ টাকা। রাজশাহী মহানগরীর বাইরে গেলে প্রতি কিলোমিটার ৭০টাকা চার্জ দিতে হবে। তবে অস্বচ্ছল পরিবারের জন্য বিনামূল্যে এই ফ্রিজিং এ্যাম্বুলেন্সের সেবা প্রদান করা হবে। এছাড়া আমরা মৃত ব্যক্তির লাশ ধোয়া, দাফন ও সৎকারসহ বিভিন্ন জনকল্যাকর কাজ করে থাকি।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments