জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: কলারোয়ায় শত্রুতামূলক কৃষকের বাড়ীতে যাওয়ার পথ ঘেরা বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে প্রতিপক্ষরা। ওই কৃষক নিরুপায় হয়ে ন্যায় বিচারের দাবীতে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে গত ১৭ মে ফৌ: কা: বি: আইনের ১৪৫ধারা মতে একটি মামলা দায়ের করেন। কিন্তু তারা আদালতের আইন অমান্য করে গায়ের জোর দেখিয়ে ওই রাস্তা বন্ধ করে রেখেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে,উপজেলার জয়নগর ইউনিয়নের মানিকনগর গ্রামে। ক্ষতিগ্রস্ত কৃষক মৃত ইসমাইল মোল্যার ছেলে রুহুল কুদ্দুস জানান-তিনি বসন্তপুর মৌজায় ২০ বছর ধরে ৯.৬৭শতক জমি পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে বসত বাড়ী নির্মাণ করে বসবাস করে আসছেন। তিনি দুই শতক জমি রেখেন রাস্তায় চলাচলের জন্য। হঠাৎ শত্রæতা মূলক মৃত ছলিম মোল্যার ছেলে মশিয়ার রহমান মোল্যা গত ২৫এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে ওই যাতায়াতের রাস্তায় কুঞ্চির বেড়া দিয়ে বন্ধ করে দেয়। এতে করে ওই কৃষক পরিবারের বাড়ী থেকে বের হতে না পেরে এক পর্যায়ে বাড়ীতে অবরুদ্ধ হয়ে পড়েন। জয়নগর ইউপি চেয়ারম্যান বিশাখা সাহা বলেন-তিনি খবর পেয়ে গ্রাম পুলিশ পাটিয়ে ওই বেড়া তুলে দেন। গ্রাম পুলিশ চলে আসার পরে আবারও সেই বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দেয় মশিয়ার মোল্যা ও তার স্ত্রী। এনিয়ে অসহায় কৃষক রুহুল কুদ্দুস বাদী হয়ে সাতক্ষীরা আদালতে একটি মামলা করেছেন। যার মামলা নং-পি-১০৫৫/২৩। এদিকে বিবাদীরা এই মামলা হওয়ার পর থেকে মামলার বাদী ও তার পরিবারবর্গকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। তাদের অব্যহত হুমকিদের জীবণনের নিরাপত্তাহীনতায় ভুৃগছেন অসহায় কৃষক ও তার পরিবারবর্গ। এদিকে ন্যায় বিচার পাওয়ার জন্য জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন অসহায় কৃষক পরিবার।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments