ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এর হত্যার ঘটনাকে আন্তর্জাতিক আইনের কঠোর লঙ্ঘন বলে ঘোষণা করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বের যেকোনো স্থানে হোক না কেনো, রাজনৈতিক বা ধর্মীয় যে কোন ব্যক্তির উপর পরিকল্পিত সহিংসতা ও হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং তা নিন্দনীয়।
বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ পুরোপুরি শান্তি, সংলাপ ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল। এ ধরনের ঘটনা আন্তর্জাতিক সম্পর্ক ও আঞ্চলিক স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মন্ত্রণালয় মনে করে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি আইনি ও কূটনৈতিক মাধ্যমে শান্তিপূর্ণ পথ অনুসরণ করার আহ্বান জানিয়েছে।
বাংলাদেশ সরকারের এই অবস্থান আন্তর্জাতিক নীতির প্রতি দেশের অঙ্গীকার প্রতিফলিত করে।
স্টাফ রিপোর্টার: জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়ার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সরকার রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে মেরামত কর ...
স্টাফ রিপোর্টার: ‘কুমিল্লা’ নামেই বিভাগ হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “কুমিল্লা নামে বিভাগ হওয়াটা যদি এই অঞ্চলের জনগণের দাবি হয়ে থাকে, ইনশাল্লাহ সেটির বাস্তবায়ন হবে। ব ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘচুাপটি একই এলাকায় অবস্থান করছে। অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। ঈদযাত্রার চতুর্থ দিনের টিকিট হিসেবে আজ শনিবার ২৬ মে’র আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে। বাংলাদেশ রেলওয়ে এবার যাত্রী ...
সব মন্তব্য
No Comments