মাভাবিপ্রবি প্রতিনিধি: পবিত্র মাহে রমাদানকে স্বাগত জানিয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বর্ণাঢ্য র্যালি, ব্যানার প্রদর্শনী ও ভ্রাতৃত্বময় চিরকুট বিনিময় করেছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের মসজিদ গেট থেকে র্যালিটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে আব্দুল মান্নান হলের সামনে এসে শেষ হয়।
র্যালিতে শিক্ষার্থীদের হাতে শোভা পায় ইসলামীক ক্যালেন্ডারের প্রতীক চাঁদ ও তারা, সঙ্গে ছিল হৃদয়গ্রাহী বার্তাবাহী প্ল্যাকার্ড।র্যালি শেষে ক্যাফেটেরিয়ার মূল ফটকের দুই পাশে স্থাপন করা হয় দুটি ব্যানার— "মাহে রমাদানের পয়গাম" ও "প্রশান্তির আহ্বান"। ব্যানারদ্বয়ে পবিত্র কোরআনের আয়াত, হাদিস ও রমাদানে আহ্বানমূলক বার্তা তুলে ধরা হয়।তবে আয়োজনের সবচেয়ে অনন্য অংশ ছিল পারস্পরিক চিরকুট বিনিময়। পূর্বঘোষণা অনুযায়ী, শিক্ষার্থীরা একে অপরের জন্য রমাদানের অনুপ্রেরণামূলক বার্তা লিখে আনেন এবং পরস্পরের সঙ্গে কোলাকুলি করে সেই চিরকুট বিনিময় করেন।
আয়োজনের অন্যতম উদ্যোক্তা নাজমুল হাসান বলেন, "রমাদানকে প্রোডাক্টিভভাবে কাটানোর বার্তা সবার মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এই আয়োজন। আমরা চেয়েছি, রমাদানের বিশেষত্ব যেন সবার হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেলে। আমাদের ব্যানার ও প্ল্যাকার্ডগুলো গুরুত্বপূর্ণ বার্তাবাহী— যা একজন মানুষের চিন্তার জগতে আলো ছড়াতে পারে। আর চিরকুট বিনিময়ের মাধ্যমে আমরা শুধু ভালোবাসাই ভাগাভাগি করিনি, বরং একে অপরকে রমাদানকে অর্থবহভাবে কাটানোর অনুপ্রেরণাও দিয়েছি।"
উল্লেখ্য,পুরো আয়োজনজুড়ে ছিল এক উৎসবমুখর পরিবেশ, যেখানে শিক্ষার্থীরা ধর্মীয় অনুপ্রেরণার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধনকে নতুনভাবে অনুভব করেন।রমাদানকে ঘিরে এমন ব্যতিক্রমী আয়োজন শিক্ষার্থীদের মাঝে নতুন এক অনুভূতি সৃষ্টি করেছে যা তাদের এই মাসকে আরও সুন্দর ও তাৎপর্যময় করে কাটাতে উদ্বুদ্ধ করবে।
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. একরামুল হক। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এঁর অনুমো ...
স্টাফ রিপোর্টার; পূর্নাঙ্গ উৎসব ভাতা প্রদান ও মাদ্রাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আসন্ন বাজেটে শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন উপাচার্যের (ভিসি) দায়িত্ব পেয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মামুন-অর রশিদ। ব ...
সব মন্তব্য
No Comments