রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ার বাইশারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্যামল চক্রবর্তীকে সমর্থন দিয়ে চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন মিন্টু প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন। ১৯ জুন শনিবার বিকেলে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে সালাউদ্দিন মিন্টু আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ প্রার্থী শ্যামল চক্রবর্তীকে সমর্থন জানিয়ে প্রার্থী থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। পরে তিনি নৌকা প্রতীকে ভোট চেয়ে বাইশারী বাজারে গণসংযোগে অংশগ্রহণ করেন। এসময় জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শ্যামল চক্রবর্তী,উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক লায়ন শাকিল আহম্মেদ খান, সদস্য সেলিম বেপারী,আওয়ামী লীগ নেতা খাইরুল হাসান মাল,বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিম সরদার,ভারপ্রাপ্ত সম্পাদক লুৎফর রহমান পারভেজ,উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক কামাল হোসেন বিপ্লব,ইউনিয়ন যুবলীগের আহবায়ক জিয়াউদ্দিন জুয়েল ফকির,যুগ্ম আহবায়ক সেলিম হাসান,পৌর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি প্রভাষক মামুন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের বিচারের দাবিতে ফুঁসে উঠছে দেশের সব পেশার মানুষ। সকল বাধা উপেক ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এছাড়া পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গণতান্ত্রিক শাসনব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল নিউইয়র ...
স্টাফ রিপাের্টার: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল, যা ‘নীল প্যানেল’ নামে পরিচিত। সভাপতি পদে বি ...
সব মন্তব্য
No Comments