কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় কোনো ধরণের নতুন কর আরোপ ছাড়াই পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় পৌর অডিটোরিয়ামে ২০২৫- ও ২০২৬ অর্থ বছরে ২৫ কোটি ৯২ লক্ষ ৪৬ হাজার ৯৬০ টাকার বাজেট ঘোষণা করা হয়। টিএলসিসি’র ত্রৈমাসিক সভা ও বাজেট ঘোষনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পৌর প্রশাসক মো.রবিউল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ুন সিকদার, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, জামায়াত ইসলামীর উপজেলা আমীর মাওলানা মো. আবদুল কাইয়ুম, ইসলামী আন্দোলনের উপজেলা শাখার সহসভাপতি এ্যাড.এজেডএম কাওসার প্রমুখ।
এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ,গণ্যমান্য ব্যক্তিবর্গ, টিএলসিসি’র সদস্য ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলাপাড়া পৌরসভার প্রকৌশল বিভাগের কার্য-সহকারী মো.শামসুল আরেফীন।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments