ডেস্ক রিপোর্ট: নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আজ ১৯ সদস্যের দল ঘোষণা করেছে।প্রত্যাশা অনুযায়ী দলে ফিরছে মুশফিকুর রহিম ও লিটন দাস। পাশাপাশি দলে ফিরেছেন লেগ-স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবও।
সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দল থেকে বাদ পড়েছেন ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দলে ছিলেন না মুশফিক-লিটন ও আমিনুল। জিম্বাবুয়ের বিপক্ষে অ্যাওয়ে সিরিজের দলে ছিলেন তারা। কিন্তু বিভিন্ন কারনে জিম্বাবুয়েতে সিরিজের কিছু অংশ মিস করেছিলেন তারা।
অসুস্থ বাবা-মা’র সাথে থাকার কারণে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলার পরই দেশে ফিরে আসেন মুশফিক। আর শ্বশুরের অসুস্থতার কারণে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে এক ম্যাচ খেলেই দেশে ফিরেন লিটন। জিম্বাবুয়ের সিরিজে কোন ম্যাচ খেলার আগেই বাবা মারা যাওয়ায় দেশে ফিরেছিলেন বিপ্লব।
এই তিনজনের মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলার ইচ্ছা ছিলো মুশফিকের। কিন্তু জৈব-সুরক্ষা নিয়ে অস্ট্রেলিয়ার কঠোর নিয়মের মারপ্যাচে সিরিজটি মিস করতে বাধ্য হন মুশফিক। শেষ পর্যন্ত সিরিজটি বাংলাদেশ ৪-১ ব্যবধানে জিতেছিল। যে কোন ফরম্যাটে এটি অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ জয়।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দলে জায়গা ধরে রেখেছিলেন মিঠুন। কিন্তু সিরিজে কোন ম্যাচ খেলেননি তিনি।
নিউজিল্যান্ডের বিপক্ষেও এই দলেরও সিরিজ জয়ের সম্ভাবনা আছে বলে বিশ্বাস করেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যেই প্রমাণ করেছি, আমরা দেশের মাটিতে শক্তিশালী দল। যদি খেলোয়াড়রা নিউজিল্যান্ডের বিপক্ষে একই পারফরম্যান্স করতে পারে, তাহলে আমাদের পক্ষেই থাকবে।’
তবে বাংলাদেশের মাথা ব্যাথার প্রধান কারন ব্যাটসম্যানদের ফর্ম। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে কেউই নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি। ব্যাটিংএর জন্য উইকেট কঠিন ছিলো। তবে মুশফিকের উপস্থিতি দলের ব্যাটিংকে শক্তিশালী করতে পারে।
ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও, বোলাররা ভালো অবস্থায় ছিলেন। বিশেষভাবে দুই পেসার মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। স্পিন বিভাগে নিজের সেরা ঢেলে দিয়েছেন সাকিব আল হাসান। আর শেষ পর্যন্ত আরও একবার সিরিজে সেরা খেলোয়াড় হয়েছেন তিনি।
আগামী ২৪ অক্টোবর ঢাকায় আসবে নিউজিল্যান্ড। এরপর তিন দিন রুম কোয়ারেন্টাইনে থাকবে তারা। ইতোমধ্যে সূচি থাকা, অনুশীলন ম্যাচ না খেলার সিদ্বান্ত নিয়েছে তারা। তাই পাঁচ ম্যাচের সিরিজ দিয়ে সরাসরি মাঠে নামবে কিউইরা। আগামী পহেলা সেপ্টেম্বর থেকে শুরু হবে সিরিজটি। পরের চারটি ম্যাচ হবে ৩, ৫ ও ১০ সেপ্টেম্বর।
সিরিজের সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। খেলা শুরু হবে বিকেল ৪টায়।
বাংলাদেশ দল : মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, নাইম শেখ, নুরুল হাসান সোহান, শামিম হোসেন পাটোয়ারী, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, শেখ মাহেদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব ও নাসুম আহমেদ।
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
ডেস্ক রিপোর্ট: দারিদ্র্যের সঙ্গে প্রতিদিন লড়াই করেও স্বপ্ন দেখা থামায়নি কিশোরী আলেয়া খাতুন। নাটোরের লালপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম জোতদৈবকির কৃষক পরিবারের এই মেয়ে এখন জেলার নারী ফুটবলের নতুন বিস্ময়। ‘ ...
স্টাফ রিপোর্টার: নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে ঘরের মাঠে প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্টে হারিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে সফরকারীদের ১০৪ রান ...
সব মন্তব্য
No Comments