সৈয়দ আরমান জামী, বিশেষ প্রতিনিধি: শহরের আট ব্যবসা প্রতিষ্ঠানে চুরিসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে প্রতিবাদ সভা করেছে শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতি।বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের চৌমুহনা চত্বরে শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমিতির কার্যকরী সদস্য মোঃ আমজাদ হোসেন বাচ্চুর সঞ্চালনায় ও শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী এ এস এম ইয়াহিয়া খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় বক্তব্য দেন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী মোঃ কামাল হোসেন, সহ-সভাপতি আব্দুল কাদির, সহসভাপতি দেবাশীষ ধর পার্থ ও সহসভাপতি মোঃ শামীম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান জুয়েল, কোষধ্যক্ষ আব্দুল বাছিত, প্রচার সম্পাদক মো.ফারুক মিয়া, দপ্তর সম্পাদক সুজিত শর্মা, কার্যকরী পরিষদের সদস্য অজয় দাশ,পরিমল পাল, শামসুল ইসলাম শামীম, অজয় সিং, মামণি বস্ত্রালয়ের স্বত্বাধিকারী মো. শাহ আলম, মানবাধিকার কর্মী মো. মানিক মিয়া, ব্যবসায়ী শেখ সারোয়ার জাহান জুয়েল, ব্যবসায়ী মাওলানা সৈয়দ মোজাদ্দিদ আলী ও রহিম নোমানী প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে শ্রীমঙ্গল শহরের বিভিন্ন স্থানে আট ব্যবসা প্রতিষ্ঠান চুরির ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়েছে।
ডেস্ক রিপোর্ট: শিক্ষা ও ফুটবলে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়াতে যৌথভাবে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ চালু করেছে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন।‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামের এই উদ্যোগের আওতায় বিশ্বের ...
ডেস্ক রিপোর্ট: দেশের ক্রমবর্ধমান সৌরশক্তি খাতের সম্ভাবনা এবং ব্যবসায়িক কৌশল সম্পর্কে কর্মীদের ধারণা আরও সমৃদ্ধ করতে ‘সোলার বিজনেস স্ট্র্যাটেজিস ইন বাংলাদেশ মার্কেট’ শীর্ষক একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন ...
স্টাফ রিপোর্টার: কোরবানি ঈদকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে।এবছর ঢাকায় গরুর প্ ...
স্টাফ রিপোর্টার: কয়েক দফা পেছানোর পর অবশেষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প। প্রথম ধাপে প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ৪৭৪ কোটি ৪৫ লাখ টাকা।ব ...
সব মন্তব্য
No Comments