মোঃ আহাছানুল মতিন নান্নু, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: বোচাগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ হাসান।
সভায় উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বোচাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম, সেতাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় জাতীয় দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানের সার্বিক আয়োজনকে সফল ও সার্থক করতে উপস্থিত সবার মতামত ও পরামর্শ গ্রহণ করেন সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ হাসান।
পরবর্তীতে সমাপনী বক্তব্যে তিনি জানান, ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে শহীদদের স্মরণ করা হবে। আর ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা করা হবে।
প্রস্তুতি সভায় দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সংশ্লিষ্ট সকলকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানানো হয়
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে নিরীহ ভ্যান চালক মঞ্জু বেপারী (৫০) খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্রামবাসী। শুক্রবার (১৫ মে) সকাল ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
সব মন্তব্য
No Comments