আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি),র উদ্যোগে জুলাই হত্যাকাণ্ডের সঠিক বিচারের দাবি দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে,২২ নভেম্বর বিকালে ঝিনাইগাতী বাজার আমতলা মেইন রোডে এক পথসভা অনুষ্ঠিত হয়।পথসভার সভাপতিত্ব করেন নালিতাবাড়ি উপজেলা সভাপতি বীর মুক্তিযুদ্ধা কমরেড তোফাজ্জাল সরকার।সঞ্চালনায় ছিলেন,বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ঝিনাইগাতী শাখা সম্পাদক শাহিন মিয়া। উক্ত পথসভায় উপস্থিত ছিলেন শেরপুর জেলা কমিউনিস্ট পার্টি সিপিবি,র সাধারণ সম্পাদক কমরেড আবু আহমেদ খান বাবুল, নালিতাবাড়ি উপজেলা সাধারণ সম্পাদক কমরেড মোঃ জাহিদ ,শেরপুর সদর উপজেলার সভাপতি কমরেড দেবদাস চন্দ বাবু,শেরপুরের সাবেক সভাপতি কমরেড সোলাইমান আহমেদ, জেলা কমিটির সদস্য কমরেড মহিউদ্দীন,কমরেড রুবেল,ঝিনাইগাতী শাখার সিপিবি,র সদস্য আনিছ আহমেদ প্রমুখ। পথসভায় নেতৃবৃন্দ বক্তব্যে বলেন,৫ আগস্টের গণহত্যার সঠিক বিচার কর,সংস্কারের নামে তাল বাহানা চলবে না,৫ আগস্টের গণঅভ্যতনের সাথে তুলনা করে,৩০ শহীদের বিনিময়ের বাংলাদেশ পেয়েছি,সেই মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার যাবে না। নির্বাচনের রোড ম্যাপ ঘোষনা কর। লুটপাট সিন্ডিকেট ভাঙ্গ, দ্রব্যমূল্যের দাম কমাও।কৃষকদের বিনা মূল্যে বীজ, সার, বিষ, বিতরণ কর।অটোরিক্সা বন্ধ করার আগে অটো শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা কর।দিন মজুরদের পল্লী রেশন চালু কর।কৃষক শ্রমিকের সন্তানদের বিনামূল্যে লেখা পড়ার সুযোগ করে দাও। সরকারি হাসপাতালে সু-চিকিৎসার ব্যবস্থার দাবি করেন কমিউনিস্ট পার্টির নেতারা।
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ঝালকাঠি জেলা শহরসহ নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর মুক্তির দাবি ...
ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার ১৮ মে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অন ...
সব মন্তব্য
No Comments