কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনসহ সারা দেশে সাংবাদিক হত্যা, মামলা হামলা ও সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ জানিয়ে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় মানববন্ধন ও সভা করেছে কর্মরত সাংবাদিকরা। সোমবার বেলা ১১ টায় কুয়াকাটা প্রেসক্লাবের সামনের সড়কে দাড়িয়ে এ কর্মসূচি পালন করেন। প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। পরে প্রেসক্লাব সভাপতি রুমান ইমতিয়াজ তুষার’র সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পটুয়াখালী জেলা সভাপতি মো.মিজানুর রহমান, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু, বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুন অর রশীদ, কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী সাঈদ প্রমুখ।
বক্তরা সারা দেশের সাংবাদিকরা হত্যা, নির্যাতন, হামলা মামলার শিকারের প্রতিবাদ জানান। একই সাথে সাংবাদিক সুরক্ষায় পদক্ষেপ নেয়া সহ সুরক্ষা আইন প্রনয়ন ও তার বা¯Íবায়নের দাবি জানান তারা।
সভা সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমির।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments