স্টাফ রিপোটার: রাজধানীর ধানমন্ডির সাইন্সল্যাব এলাকায় বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে।আজ মঙ্গলবার বেলা পৌনে চারটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে।
জানাগেছে, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে বিএনপি ঢাকা নগরের উত্তর ও দক্ষিণের পদযাত্রা কর্মসুচি ছিল।দক্ষিণ বিএনপির মিছিল জিগাতলা হয়ে ধানমন্ডির ল্যাবএইড এলাকায় পৌছাঁলে সংঘর্ষ বাধেঁ।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সিটি কলেজ এলাকায় মিছিল গেলে পুলিশ আটকে দেয়। এক পর্যায় পুলিশ লাঠিপেটা ও টিয়ার ছুঁড়ে ছত্রভঙ্গ করে দেয়।
নিউমার্কেট অঞ্চলের সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান বলেন, হঠাৎ করে মিছিল থেকে হামলা করা হয়। পরিস্থিতি সামাল দিলে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনকালে ঢাকা মহানগর দক্ষিণসহ সারাদেশের বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের গ্রেফতার, হামলা, আহত করা ও অসত্য মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানিয়েছেন । গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তিসহ মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি করেন।
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার (সাবেক মন্ত্রী) অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় সিসিইউতে রয়েছেন। জাতীয় পার্টির (একাংশ) দফ ...
স্টাফ রিপোর্টার: চাঁদাবাজি, দখলবাণিজ্য ও রাজনৈতিক প্রভাবমুক্ত ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আজ রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকর করার ঘোষণা দিয়েছেন রাজ্যের নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার ২০ মে বিকেলে নবান্নে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, ...
স্টাফ রিপোর্টার: মার্কিন যুক্তরাষ্ট্রকে সামরিক প্রয়োজনে বন্দর ও বিমানঘাঁটি ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্ত বাতিল, GSOMIA ও ACSA চুক্তি স্বাক্ষর না করা এবং মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে শাহবাগে ব ...
সব মন্তব্য
No Comments