ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ২৪ আগস্ট ২০২৫ রবিবার এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশ-পাকিস্তান কূটনীতিক সম্পর্ক স্বাভাবিককরণে ১৯৭১ সালে বাংলাদেশের জনগণের উপর পাকিস্তান সরকার ও সামরিক বাহিনী দ্বারা সংঘঠিত গণহত্যার দায় স্বীকার করে পাকিস্তান রাষ্ট্রের আনুষ্ঠানিক ও নিঃশর্ত ক্ষমা চাওয়ার বিপরীতে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রীর বাংলাদেশের 'দিল পরিস্কার' করার বক্তব্য দান ঔদ্ধত্যপূর্ণ এবং বাংলাদেশের জন্য চরম অপমানজনক। জাসদ পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রীর 'দিল পরিস্কার' বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ঘৃণাভরে পাকিস্তানের এ বক্তব্য প্রত্যাখান করেছে। জাসদের বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রীয়ভাবে পাকিস্তানের উচিত ১৯৭১ সালে বাংলাদেশের জনগণের উপর পাকিস্তান সরকার ও সেনাবাহিনী দ্বারা সংঘঠিত ইতিহাসের বর্বরতম গণহত্যার সকল দায় স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চাওয়া। জাসদের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের পর বাংলাদেশ ঘিরে পাকিস্তানের তৎপরতা ও কথাবার্তার মধ্য দিয়ে পাকিস্তান এমন একটি ভাব প্রকাশ করছে যে, তারা সাবেক পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার করে ফেলেছে। জাসদের বিবৃতিতে বাংলাদেশকে ঘিরে পাকিস্তানের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য ও অশুভ তৎপরতার বিরুদ্ধে বাংলাদেশের জনগণকে সজাগ থাকার আহবান জানানো হয়েছে। জাসদের বিবৃতিতে বলা হয়, পাকিস্তান বাংলাদেশকে তাদের সহজাত রাষ্ট্রীয় সন্ত্রাসবাদী রাজনীতির একটি যুদ্ধ ক্ষেত্র বানাতে মরিয়া হয়ে উঠেছে। জাসদের বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের ভুলে যাওয়া উচিত নয় যে, পাকিস্তানকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ জনযুদ্ধে পরাজিত করেই স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে এবং গৌরবের সাথে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।
স্টাফ রিপোর্টার: হত্যার অভিযোগে করা ১২টি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে তাঁর কারামুক্তিতে এখন আর ক ...
স্টাফ রিপোর্টার: সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জেরে ড. মুহাম্মদ ইউনূস এবং তার সহযোগীরা বর্তমানে জনগণের ঘৃণা ও অভিশাপের কারণ হয়ে দাঁড়িয়েছেন। শনিবা ...
স্টাফ রিপোর্টার: রাজনীতির নামে কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে সরকার ও জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের রাজনীতি এখন সংঘাতের নয়, বরং উন্নয়ন, পুনর্গ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সরকারকে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জনগণের মতামত ও অধিকারকে গুরুত্ব দিয়ে সুশাসন ...
সব মন্তব্য
No Comments