সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ বালু খেকোদের কবল থেকে ব্রহ্মপুত্র নদ এবং অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু তোলার কারণে ভাঙনের হুমকিতে থাকা এই নদের পাড়ের জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়ক রক্ষায় বালু খেকোদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জামালপুর জেলা ও সদর উপজেলা প্রশাসন।
১৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুপুরে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ব্রহ্মপুত্র নদে এই ভ্রাম্যমাণ আদালত অভিযানে নামে।
জেলা প্রশাসনের তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটুস লরেন্স চিরান, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মাহমুদা বেগম ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তারের নেতৃত্রে একযোগে ভ্রাম্যমাণ আদালতের তিনটি দল ১৫ ফেব্রুয়ারি বেলা ১২টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় ছনকান্দা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে স্থানীয় হরিপুর গ্রামের লেবু মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা এবং তালতলা এলাকা থেকে মোশারফ হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় নান্দিনা, খড়খড়িয়া, বাদেচান্দি, তালতলা, বানার ও ছনকান্দা এলাকায় চারটি ড্রেজার মেশিন পুড়ানো ও চারটি ড্রেজার মেশিন ভেঙে ধ্বংস করা হয়। এছাড়াও এসব স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ প্লাস্টিকের পাইপ, ড্রামের তৈরি ভাসমান পল্টুনসহ বিভিন্ন সরঞ্জাম ধ্বংস করা হয়।
এই অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট সদরের ইউএনও লিটুস লরেন্স চিরান বলেন, ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলার কারণে একদিকে নদীভাঙন তীব্র আকার ধারণ করে পরিবেশ বিপর্যয় ঘটছে, অন্যদিকে ভাঙনের হুমকিতে রয়েছে এই নদের পাড়ের জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়ক। ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে অবৈধভাবে বালু উত্তোলনকারীরা গা ঢাকা দিয়েছে। অভিযানের সময় ড্রেজার মেশিনসহ বালু তোলার কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। আমরা এই নদ থকে বালু তোলা পুরোপুরি বন্ধ করতে চাই। এখন থেকে ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে নিয়মিত নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে।
চট্টগ্রাম অফিস: চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই কর্মকর্তার নাম নরেন ধর।মঙ্গলবার, ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খুলশী এলাকায় সহকারী হাইকমিশ ...
স্টাফ রিপোর্টার: মঙ্গলবার, ১৯ মে সন্ধ্যায় এক প্রজ্ঞাপনের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করেছে আইন মন্ত্রণালয়। একই সঙ্গে সচিবালয়ে কর্মরত সব বিচারককে আইন মন্ত্রণালয় ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেন, সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব। দেশ ও সমাজের নানা স্তরের অসমতা দূর করতে অল পার্টি ককাস ক ...
স্টাফ রিপোর্টার: দেশীয় শ্রমঘন বিড়ি শিল্প রক্ষায় বিড়িতে শুল্ক বৃদ্ধি না করাসহ পাঁচ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। সকাল ১০ টায় এ মানববন ...
সব মন্তব্য
No Comments