পিরোজপুর অফিস: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পিরোজপুর জেলা জাতীয় পার্টির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ১০টায় শহরের সিআই পাড়াস্থ দলটির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বশির আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি তৌনিক উল হক, সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম সোহেল, পৌর জাতীয় পার্টির সভাপতি শেখ মনিরুজ্জামান মাসুম, সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন, খন্দকার হেমায়েত, মহিলা পার্টির নেত্রী সুমা বেগম, মো. রিয়াজুল ইসলাম, ফায়জুল ইসলাম কাজল, মো. হাসিব হোসেন মিলন, মাসুদ পারভেজ খান, জেলা যুব সংহতির আহ্বায়ক হাফিজুর রহমান ও তরুণ পার্টির জেলা সভাপতি আব্দুর রাজ্জাকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে দেশের উন্নয়ন, গণতন্ত্রের বিকাশ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এসময় জাতীয় পার্টি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments