ডেস্ক রিপোর্ট: গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ রিপোর্টার্স কাউন্সিল বিআরসি।শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে বিআরসি'র আহবায়ক, গণফোরামের তথ্য ও গণমাধ্যম সম্পাদক টি এইচ এম জাহাঙ্গীর বলেছেন,দেশের চতুর্থ স্তম্ভ সাংবাদিক সমাজকে হত্যা ও নির্যাতন করে চাঁদাবাজ ও দুর্নীতিবাজরা দেশকে ধ্বংস করে দিতে চায়।বাংলাদেশের দেশ-প্রমিক সাংবাদিক সমাজ তা হতে দিবেনা। সাংবাদিকদের নিজেদের স্বার্থে দলাদলি বাদ দিয়ে ঐক্য গড়ে তুলতে হবে এবং দেশের জনগণের কল্যাণে কাজ করে যেতে হবে।প্রকাশ্যে জনসম্মুখে একজন সাংবাদিককে নির্মম ভাবে হত্যা করা হলো কিন্তু কেউ বাঁচাতে এগিয়ে আসলো না তাতেই প্রমাণ হয় মানুষের মধ্য থেকে মানবিকতা উঠে গেছে। তুহিন হত্যাকারীদের সবাইকে গ্রেফতার করে দ্রুত বিচার আইনে ফাঁসির দাবি জানান তিনি।
বাংলাদেশ রিপোর্টার্স কাউন্সিলের সদস্য সচিব মো: বিল্লাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিআরসি'র যুগ্ম-আহবায়ক হারুন অল কবির নিক্সন,অর্থ সচিব সিদ্দিকুর রহমান,সদস্য জাকির হোসাইন, সাজেদুল হক ডিউক,মঈনুল হাসান,মাহমুদ হোসেন ও আব্দুল্লাহ রানা সোহেল প্রমুখ।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments