রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ সারাদেশের স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা, রোগীদের ভোগান্তি ও হয়রানির বিরুদ্ধে ৫ম দিনের মতো 'বরিশাল ব্লকেড' কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা। এতে আজও ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
সোমবার (১১ আগস্ট) বেলা ১২টার দিকে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। তারা জানায়, শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের স্বাস্থ্য ব্যবস্থা সংস্কারের জন্য তারা দীর্ঘদিন আন্দোলন চালিয়ে আসছেন। কিস্তু এখন পর্যন্ত কর্তৃপক্ষ তাদের সঙ্গে কোন প্রকার আলোচনা করেনি।
আন্দোলনকারীরা আরও জানায়, গতকাল রোববার সংবাদ সম্মেলন করে তারা স্বাস্থ্য উপদেষ্টাকে বরিশালে এসে তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। যতদিন পর্যন্ত স্বাস্থ্যখাত সংস্কার না হবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানায় তারা।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments