স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রকাশ হতে যাচ্ছে কিশোর পলাশ ও জামিল ক্ষ্যাপার দ্বৈত গান। শিরোনাম ‘যামুগারে পাগলা’। গানটি লিখেছেন ও সুর করেছেন চঞ্চল পাগলা এবং পঁচা পাগলা। সংগীত আয়োজন করেছেন আরএফটি ও আইনুস এবং সার্বিক তত্ত্বাবধানে ঈসা খান দূরে। মিউজিক ভিডিওসহ নতুন এ গানটি প্রকাশ করবে জি সিরিজ। নাসিমুল মুরসালিন স্বাক্ষর পরিচালিত এ ভিডিওতে একঝাঁক ড্যান্স গ্রুপ সহ মডেল হয়েছেন কিশোর পলাশ ও জামিল ক্ষ্যাপা।
কিশোর পলাশ জানান, গানটি মিউজিক ভিডিওসহ চাঁন রাতে প্রকাশ পাবে জি সিরিজ-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। গানটি অবমুক্তির পর একইভাবে শুনতে পাওয়া যাবে সকল অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে।
কিশোর পলাশ বলেন, ‘আমি মৌলিক গানের শিল্পী। শিল্পচর্চায় মৌলিকত্বের কোনো বিকল্প নেই। কাভার গান করা হয় না তাই প্রায় দুই বছর পর আসতে যাচ্ছে আমার গান। অনেকটা সময় আর যত্ন নিয়ে করেছি গান এবং ভিডিও। আমরা যারা প্রতিনিয়ত দেশ এবং দেশের বাহিরে কনসার্ট করি তাদের জন্য সময়টা অনুকূলে নয়। শিল্পী, গীতিকার ও সুরকার সবাই লড়ছেন অধিকার আদায়ের বিষয় নিয়ে।’
এই গায়ক আরও বলেন, ‘বেশ কিছু গান করে রেখেছিলাম গত দুই বছরে। তার ভিড়ে ‘যামুগারে পাগলা’ গানটি নিয়ে আমার অনেক প্রত্যাশা। যত্ন নিয়ে এই গানটি তৈরি করা হয়েছে। শ্রোতাদের ভালো লাগলেই আমি তৃপ্তি পাবো।’
ডেস্ক রিপোর্ট: ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। অভিনয় ও সৌন্দর্য দিয়ে মাতিয়ে রেখেছেন বছরের পর বছর। এক সময়ের ব্যস্ত এই নায়িকা এখন অভিনয় থেকে অনেক দূরে। বিরতি দিয়ে মাঝে তিনটি সিনেমা ...
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
ডেস্ক রিপোর্ট বরেণ্য নাট্যকার, নির্দেশক ও অভিনেতা ‘মঞ্চসারথি’ আতাউর রহমান সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ ...
সব মন্তব্য
No Comments