রাজশাহী অফিস: বাংলাদেশ থেকে বিশ্ববাজারে সোনার অলংকার রপ্তানির উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে। দেশে স্বর্ণ কারখানার নির্মাণ কাজ চলছে। এতে এই খাতে বাংলাদেশের সক্ষমতা বহুগুণ বাড়বে।
বৃহষ্পতিবার বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) এর রাজশাহী জেলা শাখার মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন বক্তারা।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাজুসের সহ-সভাপতি জয়নাল আবেদীন খোকন বলেন, বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে সারাদেশের স্বর্ণ ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ ভাবে জুয়েলারি শিল্পের উন্নয়নে কাজ করছে। এর ফলে দেশের অন্যতম টেকসই রপ্তানি খাত হিসেবে জুয়েলারি শিল্পের সক্ষমতা তৈরি হচ্ছে।
জুয়েলারি শিল্পকে বিকশিত করতে বাজুসের কাযর্যক্রমের উত্তরোত্তর সফলতার জন্য রাজশাহী জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ এবং স্বর্ণ ব্যবসায়ীরা বাজুসের প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের প্রশংসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজুস কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক উত্তম ঘোষ। এতে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা শাখার সদস্য সচিব মোখলেছুর রহমান। আরো উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য আলী হোসেন।
দেশের ঐতিহ্যবাহী সর্ববৃহৎ বাণিজ্য সংগঠন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন-বাজুসের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে দেশব্যাপী সাংগঠনিক সফর করছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এই সফরের অংশ হিসেবে বৃহষ্পতিবার রাজশাহী জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
স্টাফ রিপোর্টার: টানা দুই দফা বাড়ানোর পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪ ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা ও ফুটবলে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়াতে যৌথভাবে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ চালু করেছে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন।‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামের এই উদ্যোগের আওতায় বিশ্বের ...
ডেস্ক রিপোর্ট: দেশের ক্রমবর্ধমান সৌরশক্তি খাতের সম্ভাবনা এবং ব্যবসায়িক কৌশল সম্পর্কে কর্মীদের ধারণা আরও সমৃদ্ধ করতে ‘সোলার বিজনেস স্ট্র্যাটেজিস ইন বাংলাদেশ মার্কেট’ শীর্ষক একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন ...
স্টাফ রিপোর্টার: কোরবানি ঈদকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে।এবছর ঢাকায় গরুর প্ ...
সব মন্তব্য
No Comments