ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ৩০ এপ্রিল ২৫ অপরাহ্নে এক বিবৃতিতে দেশ-বিদেশের গণমাধ্যমে প্রকাশিত বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমানের রাখাইন প্রদেশের আরাকান আর্মীর জন্য তথাকথিত মানবিক করিডোর প্রদানের সংবাদে গভীর উদ্বেগ প্রকাশ করছে। জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি মনে করে, করিডোর প্রদানের মত জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার অবৈধ অন্তর্বর্তীকালীন সরকারের নাই।
জাসদের বিবৃতিতে বলা হয়, অবৈধ অন্তর্বর্তীকালীন সরকারের তাদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে সেই “মেটিক্যুলাস ডিজাইনে” জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখন্ডতা, নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলা শুরু করেছে। জাসদের বিবৃতিতে জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখন্ডতা, নিরাপত্তার প্রশ্নে দেশপ্রেমিক সকল রাজনৈতিক ও সামাজিক শক্তিকে সজাগ ও সতর্ক থাকার আহবান জানানো হয়েছে।
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ঝালকাঠি জেলা শহরসহ নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর মুক্তির দাবি ...
ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার ১৮ মে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অন ...
স্টাফ রিপোর্টার: দলীয় আদর্শ থেকে সরে যাওয়া ও ডানপন্থি জোটে যুক্ত হওয়ার প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখার সদস্যসচিব ...
সব মন্তব্য
No Comments