মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: মেহেন্দিগঞ্জে পেট্রোল দিয়ে দুর্বৃত্তদের ধরিয়ে দেওয়া আগুনে খামারে থাকা ২টি গরুর মর্মান্তিক মৃত্যু। আর ২টি গরু দগ্ধ হয়েছে। মঙ্গলবার রাতে মেহেন্দিগঞ্জ উপজেলার দূর্গম চর হিসাবে পরিচিত গোবিন্দপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই রাতেই মেহেন্দিগঞ্জ থানা পুলিশকে অবগত করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার। অভিযোগ সূত্রে জানা যায়, মেহেন্দিগঞ্জ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আঃ মালেক সিকদার ১০ বছর ধরে গোবিন্দপুরের দূর্গম চরে নিজে খামার তৈরি করে গরু মোটাতাজা করে আসছিলেন। প্রতিদিনের মতো গরুকে মঙ্গলবার সন্ধ্যার পরে খাবার দিয়ে খামারের দরজা বন্ধ করে ইশার নামাজ আদায় করতে মসজিদে যান। পরে নামাজ শেষে খামারের কাছে এসে দেখেন তার খামারে আগুনের লেলিহান শিখা। এরপর তার ডাক-চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসে।
পরে এলাকাবাসীর সহযোগিতায় এক থেকে দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এরই মধ্যে আগুনে ৪টি গরু পুড়ে যায়। ওই খামারে মোট ৭টি গরু ছিলো।
ক্ষতিগ্রস্ত খামার আঃ মালেক সিকদার বলেন, পূর্বশত্রুতার জেরে পেট্রল দিয়ে আমার গরুর খামারে আগুন দিয়ে পালিয়ে যায়। অনেক কষ্ট করে গরুগুলো লালন-পালন করে স্বাবলম্বী করে তুলেছিলাম। খামারে থাকা ৭টি গরুর মধ্যে ২টি গরু পুড়ে মারা গেছে ২টি গরু দগ্ধ হয়েছে। ৩টি গরু অক্ষত আছে।
ঘটনার বিষয়ে স্হানীয় চেয়ারম্যান আমিনুল ইসলাম বেল্লাল মোল্লার সাথে আলাপকালে তিনি জানান, গোবিন্দপুর ইউনিয়নটি উপজেলা সদর থেকে নদী বিচ্ছিন্ন এবং মেঘনার দূর্গম চর হওয়ায় দূর্বৃত্তরা প্রায়ই এখানকার বিভিন্ন খামার থেকে গবাদিপশু চুরি, লুটপাট সহ খামারে আগুন দেওয়ার মত ন্যাক্কারজনক ঘটনা ঘটায়। আমরা স্থানীয় এবং আইনিভাবে এই ঘটনার প্রতিকারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার ওসি (তদন্ত)মোঃ হেলাল উদ্দিন জানান, গরুর খামারে আগুন লাগার বিষয়ে অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্টাফ রিপোর্টার: টানা দুই দফা বাড়ানোর পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪ ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা ও ফুটবলে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়াতে যৌথভাবে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ চালু করেছে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন।‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামের এই উদ্যোগের আওতায় বিশ্বের ...
ডেস্ক রিপোর্ট: দেশের ক্রমবর্ধমান সৌরশক্তি খাতের সম্ভাবনা এবং ব্যবসায়িক কৌশল সম্পর্কে কর্মীদের ধারণা আরও সমৃদ্ধ করতে ‘সোলার বিজনেস স্ট্র্যাটেজিস ইন বাংলাদেশ মার্কেট’ শীর্ষক একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন ...
স্টাফ রিপোর্টার: কোরবানি ঈদকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে।এবছর ঢাকায় গরুর প্ ...
সব মন্তব্য
No Comments