ডেস্ক রিপোর্ট: মঙ্গলবার (২০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে বালুখালীর ৯নং রোহিঙ্গা ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বিষয়টি নিশ্চিত করে আর্মড পুলিশ ব্যাটালিয়নের-৮ (এপিবিএন) অধিনায়ক শিহাব কায়সার খান বলেন, ‘ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে আনেন এপিবিএন সদস্যরা। পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। এখন পর্যন্ত ৩৫টি ঘর পুড়ে গেছে। সংখ্যাটি আরও বাড়তে পারে। তবে কীভাবে আগুন লেগেছে সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।’
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় এক মৌলভির ঘরে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে।
একই ক্যাম্পে গত ২২ মার্চ এই রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৫০,০০০ রোহিঙ্গা শরণার্থী বাস্তুচ্যুত হয়। বিদ্যালয় ও খাদ্য সঞ্চয় কেন্দ্রসহ অনেক ভবন আগুনে পুড়ে যায়।-আমাদের সময়. কম
স্টাফ রিপোর্টার: ‘কুমিল্লা’ নামেই বিভাগ হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “কুমিল্লা নামে বিভাগ হওয়াটা যদি এই অঞ্চলের জনগণের দাবি হয়ে থাকে, ইনশাল্লাহ সেটির বাস্তবায়ন হবে। ব ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘচুাপটি একই এলাকায় অবস্থান করছে। অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। ঈদযাত্রার চতুর্থ দিনের টিকিট হিসেবে আজ শনিবার ২৬ মে’র আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে। বাংলাদেশ রেলওয়ে এবার যাত্রী ...
স্টাফ রিপোর্টার: হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের বিচারের দাবিতে ফুঁসে উঠছে দেশের সব পেশার মানুষ। সকল বাধা উপেক ...
সব মন্তব্য
No Comments