বিশেষ প্রতিনিধি: নেপালে ইউরোলজিক সার্জনদের ১০ম বার্ষিক কনফারেন্স ইউরোকন ২০২৫ ও দক্ষিণ এশিয়ার ইউরোলজিক্যাল সার্জনস (এসএইউএসকন ৪র্থ) আয়োজিত বার্ষিক কনফারেন্সে আধুনিক কিডনির পাথরের চিকিৎসাবিষয়ক একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেছেন ডা. মো. রফিকূল ইসলাম।
বৃহস্পতিবার নেপালের কাঠমুন্ডুতে অনুষ্ঠিত এ আন্তর্জাতিক সম্মেলনে ইংল্যান্ড, ফ্রান্স, সিঙ্গাপুর, মালয়েশিয়া, হংকং, চীন, ভারত, ইন্দোনেশিয়া ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের প্রখ্যাত ইউরোলজিস্টরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সহযোগী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম আল্ট্রাসাউন্ডের সাহায্যে বিশেষ শকের মাধ্যমে (ইএসডাব্লিউএল) অপারেশন ছাড়া কিডনির রেডিওলুসেন্ট পাথর বের করার এ আধুনিক চিকিৎসায় বাংলাদেশের সাফল্য বিশ্বের বিভিন্ন দেশের চিকিৎসকদের সামনে তুলে ধরেন তিনি।
উল্লেখ্য ডা. মো. রফিকূল ইসলামের নেতৃত্বে তার টিম সাফল্যের সঙ্গে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আধুনিক এ চিকিৎসার সফল প্রয়োগ করতে সক্ষম হয়েছে। যেখানে কোনো ধরনের রেডিয়েশন ঝুঁকি নেই।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (এনআইসিইউ) একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ প্রিম্যাচিউর ও স্বল্প ওজনের শিশুকে সফল চিকিৎসা শেষে সুস্থভাবে পরিবারের কাছে ...
ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৩৬৩। এসময় ১৫৫ জন নিশ্চিত হাম রোগী হাসপাতালে ভর্তি হ ...
ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৪৮৯ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সরকারের জাতীয় টিকাদান কর্মসূচির (ইপিআই) চলমান কার্যক্রমকে আরও বেশি বেগবান, গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে চীনের শীর্ষস্থানীয় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেক লিমি ...
সব মন্তব্য
No Comments