স্টাফ রিপোটার: ডিজিটালাইজেশনের পর বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশের পথে যাত্রা শুরু করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে হলে ছাত্রসমাজকে জ্ঞান বিজ্ঞানে উন্নত ও স্মার্ট হিসেবে গড়ে তুলতে হবে। তারাই আগামী দিনের উন্নত বাংলাদেশের কাণ্ডারী হবে। ছাত্র-ছাত্রীদের জাতির পিতার ছাত্র জীবন থেকে শিক্ষা নিয়ে নিজেদের নৈতিকতা ও মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
আজ (শনিবার) বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু সংসদ ভবনস্থ তাঁর নিজ বাসভবনে পাবনা জেলা ছাত্র কল্যাণ সমিতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর উদ্যোগে আয়োজিত "স্মার্ট স্টুডেন্টস ফর স্মার্ট বাংলাদেশ" অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ডেপুটি স্পীকার বলেন, বাংলাদেশের সামনে ডেমোগ্রাফিক ডিভিডেন্টকে কাজে লাগানোর অপার সম্ভাবনা রয়েছে। ছাত্র-ছাত্রী ও যুব সমাজকে ধুমপান ও মাদকমুক্ত থেকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার নিবেদিত কর্মী হিসেবে তৈরি করতে হবে। ছাত্রদের রাজনীতি হবে শিক্ষার্থীদের কল্যাণ ও শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক, ছাত্র সংগঠনের শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে কোন কমিটি গঠনের প্রয়োজন নেই।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শক্তি ইনস্টিটিউটের পরিচালক, সহযোগী অধ্যাপক ড. এস এম নাসিফ শামস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক তমালিকা সুলতানা, পাবনা জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃবৃন্দ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বৃহত্তর পাবনা জেলার ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. একরামুল হক। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এঁর অনুমো ...
স্টাফ রিপোর্টার; পূর্নাঙ্গ উৎসব ভাতা প্রদান ও মাদ্রাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আসন্ন বাজেটে শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স ...
সব মন্তব্য
No Comments