ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত চীফ ইঞ্জিনিয়ার (প্রধান প্রকৌশলী) মো. আফজাল হোসেন (৬২) আর নেই। ২৮ জুন সোমবার সকাল ১০টায় ঢাকার ধানমন্ডি পপুলার হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে কিডনি,শ্বাসকষ্ট ও ডায়বেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,তিন মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। পররাষ্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র সহকারি সচিব হাসান আব্দুল্লাহ তৌহিদ মরহুমের একমাত্র ছেলে। মরহুম আফজাল হোসেন মেজর (অব.) রেজাউল আলম টফির চাচাতো ভাই ও বরিশালের বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমনের চাচা শ্বশুর। মরহুমের বড় মেয়ে লিমা কানাডা ও মেজ মেয়ে তমা অষ্ট্রেলিয়া প্রবাসী। ছোট মেয়ে ইমা ঢাকায় একটি এনজিওতে কর্মরত রয়েছেন। সোমবার বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। এসময় পররাষ্ট্র মন্ত্রনালয়ের সচিব এয়ার ভাইস মার্শাল (অব. ) খুরশিদ আলমসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। বাদ এশা দ্বিতীয় জানাজা শেষে ঝিনাইদহের হরিণাকুন্ডু পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডে তার বাড়ি সংলগ্ন কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হবে। এদিকে তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের বিচারের দাবিতে ফুঁসে উঠছে দেশের সব পেশার মানুষ। সকল বাধা উপেক ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এছাড়া পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গণতান্ত্রিক শাসনব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল নিউইয়র ...
স্টাফ রিপাের্টার: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল, যা ‘নীল প্যানেল’ নামে পরিচিত। সভাপতি পদে বি ...
সব মন্তব্য
No Comments