কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণন বিভাগের আয়োজনে মঙ্গলবার সকল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম উদ্বোধন করা হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা এ আর এম সাইফুল্লাহ, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো.হুমায়ুন কবির প্রমুখ। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষক ও গনমাধ্যম কর্মীরা উপস্তিত ছিলেন। উল্লেখ্য ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনা কর্মসূচির আওতায় রবি/২০২২ -২০২৩ মৌসুমে এ উপজেলা ১৫০০ জন কৃষককে উফশী বোরো ধান এবং ২০০০ জন কৃষককে হাইব্রিড ধান ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিতরণ করা হবে।
নেত্রকোণা প্রতিনিধি: বছরের অর্ধেক সময় পানিতে ডুবে থাকে হাওর। আগাম বন্যা, খরা ও নানা প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে জীবনযাপন করতে হয় এ অঞ্চলের মানুষকে। বর্ষা মৌসুম এলেই কমে যায় কাজের সুযোগ, বাড়ে অন ...
আহাছানুল মতিন নান্নু, (দিনাজপুর)বোচাগঞ্জ: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় চলতি রবি মৌসুমে আলু চাষে ক্ষতির মুখে পড়লেও আগাম ভুট্টা চাষে লাভের মুখ দেখছেন কৃষকরা। উৎপাদন খরচ তুলনামূলক কম এবং বাজারে ভালো দাম থ ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বৈরী আবহাওয়ায় একটুক রোদের দেখা মিলতেই বরিশালের উজিরপুর উপজেলার বিলাঞ্চল নামে খ্যাত সাতলার ৫৬০ মিটার সেতুতে সৃষ্টি হয়েছে ব্যতিক্রমী দৃশ্য। সেতুর একপ্রান্ত থেকে অন্যপ্রান্ত ...
নেত্রকোণা প্রতিনিধি: কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের মাধ্যমে ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি ...
সব মন্তব্য
No Comments