ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ ফুলতলায় ট্রাক ও সারের বস্তার স্তুপে পিষ্ট হয়ে নিহত হয়েছে আব্দুর রহমান (৪৫) নামের এক ট্রাক হেলপার। থানার অফিসার ইনচার্জ ইলিয়াস তালুকদার জানান, বৃহঃস্পতিবার বিকেল ৫ টায় ফুলতলার শিকিরহাট ঘাট এলাকায় একটি ট্রাকে (যশোর ট ১১-২৬১৮) করে সার নিতে আসে চালক সোহেল ও হেলপার রহমান। ট্রাকটি ঘোরানোর সময় পেছনে থাকা সারের বস্তার স্তুপের মাঝে চাপা পড়ে মারাত্মক আহত হয় ট্রাক হেলপার রহমান। পরে আশেপাশের লোকজন দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণের মধ্যে এখানে তার মৃত্যু ঘটে। বর্তমানে সে যশোরের রাজারহাট এলাকার বাসিন্দা জমির উদ্দিনের পুত্র। তার স্থায়ী ঠিকানা সিলেট জেলায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ লাশের সুরত হাল রিপোর্ট তৈরি করছিল।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments