বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আজ ২৮ মে বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। সভায় সহকারী প্রক্টরবৃন্দ, এস্টেট ম্যানেজার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং মেট্রোরেল কর্তৃপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকার মেট্রোরেল স্টেশনের নিচে রিকশা, হকার, ভ্রাম্যমাণ দোকান এবং ভবঘুরে লোকজনের অবস্থান থেকে উদ্ভূত যানজট ও নিরাপত্তা ঝুঁকির বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনা করা হয়। এ ধরনের বহিরাগতদের কারণে অপ্রীতিকর ঘটনা ও বিশ্ববিদ্যালয় এলাকায় পরিবেশ বিনষ্ট হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়।
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, মেট্রোরেল কর্তৃপক্ষ স্টেশনের নিচ থেকে হকার, রিকশা ও ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। এই কাজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও ডিএমপি সহযোগিতা করবে। পাশাপাশি, মেট্রোরেলের আওতাধীন ডিভাইডার এলাকায় বসবাসরত ভবঘুরে লোকজনকে সরাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে মেট্রোরেল কর্তৃপক্ষ ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
এছাড়া, স্টেশনের নিচে পর্যাপ্ত আলো নিশ্চিত করতে সেখানে বাতি স্থাপন ও নিরাপত্তা জোরদারে সিসি ক্যামেরা লাগানো হবে বলে মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সকল পক্ষের এ উদ্যোগকে স্বাগত জানায় এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে নিরাপদ ও পরিচ্ছন্ন রাখতে সকলের সহযোগিতা কামনা করে।
স্টাফ রিপোর্টার; পূর্নাঙ্গ উৎসব ভাতা প্রদান ও মাদ্রাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আসন্ন বাজেটে শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন উপাচার্যের (ভিসি) দায়িত্ব পেয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মামুন-অর রশিদ। ব ...
লুতুব আলি, কলকাতা: ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান দখল করেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র অদ্রিত পাল। তার প্রাপ্ত নম্বর ৪৯৬। আজ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের উপ-সচিব (পরী ...
স্টাফ রিপোর্টার: সরকার একসঙ্গে দেশের ১০টি সরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বৃহস্পতিবার এ সংক্রান্ত ১০টি পৃথক প্রজ্ঞাপন জারি করে। নতুন ...
সব মন্তব্য
No Comments