মেহেন্দিগঞ্জ প্রতিনিধি : বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কালাবদর নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে জাল পাতাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শাকিল (২০) নামের এক জেলে নিহত হয়েছে। স্থানীয়রা জানান, শুক্রবার বিকাল আনুমানিক ৫ টার সময় মেহেন্দিগঞ্জ জঙ্গালিয়া ইউনিয়নের কালাবদর নদীতে জাল পাতাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষে ১ জেলে নিহত এবং ৩ জেলে আহত হয়েছেন। এসময় প্রতিপক্ষ জেলেদের হামলার আঘাতে মেহেন্দিগঞ্জের চর ভোলানাথ গ্রামের আনিছ হাওলাদারের ছেলে শাকিল (২০) নদীতে পড়ে যায়। এর পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। গতকাল শনিবার সকালে তার মরদেহ কালাবদর নদীতে ভেসে উঠেছে।সংবাদ পেয়ে নৌপুলিশের টীম ঘটনাস্থলে পৌঁছে নিহত জেলে শাকিলের লাশ উদ্ধার করে। এ বিষয়ে নৌপুলিশের কর্মকর্তা মোঃ এনামুল হক জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম মর্গে প্রেরণ করা হয়েছে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে নিরীহ ভ্যান চালক মঞ্জু বেপারী (৫০) খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্রামবাসী। শুক্রবার (১৫ মে) সকাল ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
সব মন্তব্য
No Comments