স্টাফ রিপোর্টার: বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান মারা গেছেন। আজ (শুক্রবার) ভোর ৬টা ২৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন তিনি । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, রক্তের প্লাটিলেট কমে যাওয়ায় গত ১৩ এপ্রিল তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তাঁর শরীরে ম্যালেরিয়া শনাক্ত হয়। চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তিনি জীবনযুদ্ধে পরাজিত হন।
মাহবুবুর রহমান বাংলাদেশ প্রশাসন ক্যাডারের একজন অভিজ্ঞ কর্মকর্তা ছিলেন। দীর্ঘ কর্মজীবনে তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালনকালে দেশের বাণিজ্য সম্প্রসারণ, আমদানি-রপ্তানি নীতি বাস্তবায়ন এবং ব্যবসা-বান্ধব পরিবেশ তৈরিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তাঁর মৃত্যুতে বাণিজ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা তাঁকে সৎ, দক্ষ ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে স্মরণ করেছেন।
সরকারের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। এক শোকবার্তায় তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর জানাজা ও দাফন সংক্রান্ত বিস্তারিত পরে জানানো হবে।
স্টাফ রিপোর্টার: হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের বিচারের দাবিতে ফুঁসে উঠছে দেশের সব পেশার মানুষ। সকল বাধা উপেক ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এছাড়া পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গণতান্ত্রিক শাসনব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল নিউইয়র ...
স্টাফ রিপাের্টার: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল, যা ‘নীল প্যানেল’ নামে পরিচিত। সভাপতি পদে বি ...
সব মন্তব্য
No Comments